কিয়েভে ড্রোন হামলায় নিহত ৩
ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার ড্রোন হামলায় তিনজন নিহত হয়েছে। এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। এ হামলায় আহত হয়েছেন আরো অনেকে।
আজ সোমবার সকালে মধ্যাঞ্চলীয় শেভচেনকিভস্কি জেলায় প্রথম বিস্ফোরণের খবর পাওয়া গেছে।
অই অঞ্চলের মেয়র ভাইতালি ক্লিৎসচকো জানান, ওই শহরের বেশ কিছু আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। মাত্র এক সপ্তাহ আগেই রাজধানী কিয়েভসহ বেশ কিছু শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাশিয়া। এসব হামলায় ১৯ জন প্রাণ হারায়। শেভচেনকিভস্কি জেলায় কয়েক দফা বিস্ফোরণ ঘটেছে। ওই একই এলাকায় গত সপ্তাহেও বেশ কয়েক বার হামলা চালানো হয়েছে। বিস্ফোরণের কারণে আগুন ধরে গেছে। সেখানে ড্রোন হামলা চালানো হয়েছে। উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে কাজ করছেন। তিনি লোকজনকে নিরাপদে আশ্রয় নেওয়ার আহ্বান জানিয়েছেন। এসব হামলা ঠেকাতে রাশিয়ার আরও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি।
এদিকে প্রেসিডেন্টের কার্যালয়ের ডেপুটি প্রধান কিরিলো তিমোশেনকো জানিয়েছেন, ড্রোন হামলায় তিনজন নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে ১৯ জনকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানান তিনি।
এক টেলিগ্রাম পোস্টে তিনি বলেন, কামিকেজ ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে। একটি আবাসিক ভবনে হামলার কারণে তিনজন নিহত হয়েছে।
আরও পড়ুনঃ ইরানের বিক্ষোভে বাইডেনকে দুষলেন রাইসি





