জাতীয়

ইরানের বিক্ষোভে বাইডেনকে দুষলেন রাইসি

ইরানের বিক্ষোভে বাইডেনকে দুষলেন রাইসি

ইরানের নীতি পুলিশের হেফাজতে তরুণী মাসা আমিনির মৃত্যুর ঘটনায় দেশটিতে চার সপ্তাহ ধরে চলা বিক্ষোভে উসকানির জন্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে দায়ী করেছেন ইরানি প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি।

গতকাল রোববার রাইসি এসব কথা বলেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ।

রাইসি বলেন, আমেরিকান প্রেসিডেন্ট, যিনি তাঁর মন্তব্যের মাধ্যমে অন্য দেশে বিশৃঙ্খলা, সন্ত্রাস ও ধ্বংসের উসকানি দেন, তাঁকে ইসলামিক প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতার চিরন্তন বাণী মনে করিয়ে দেওয়া উচিত, যিনি আমেরিকাকে মস্ত শয়তান বলেছিলেন।

এদিকে বাইডেন গত শনিবার বলেছিলেন, ইরানকে তার নাগরিকদের বিরুদ্ধে সহিংসতা বন্ধ করতে হবে। নাগরিকদের মৌলিক অধিকার চর্চা করতে দিতে হবে।

ইরানের কঠোর পোশাকবিধি লঙ্ঘনের অভিযোগে ১৩ সেপ্টেম্বর মাসাকে গ্রেপ্তার করা হয়। পুলিশের হেফাজতে গত ১৬ সেপ্টেম্বর তাঁর মৃত্যু হয়।
মাসার মৃত্যুর ঘটনায় ইরানে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। চলমান বিক্ষোভে দুই শতাধিক ব্যক্তি নিহত হয়েছেন।

আরও পড়ুনঃ নাইজেরিয়ায় বন্যায় মৃতের সংখ্যা ৬শ’ ছাড়িয়েছে

রিপোর্টার

About Author

2 Comments

  1. পাকিস্তানের উপনির্বাচনে ইমরান খানের বড় জয় - tathyasangjog

    October 17, 2022

    […] আরও পড়ুনঃ ইরানের বিক্ষোভে বাইডেনকে দুষলেন রাইস… […]

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র