নির্বাচন কমিশন জাতীয় ফিচার

চাপে নেই নির্বাচন কমিশন : সিইসি

সম্প্রতি গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচন বন্ধ নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা হলেও, নির্বাচন কমিশন কোনো চাপে নেই বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। ১৬ অক্টোবর রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, আমরা কোনো চাপ অনুভব করছি না। আমরা আমাদের কাজ করেছি। একই ঘটনা আবারও ঘটলে করণীয় কি হবে? এমন […]

করোনায় মারা গেছেন জাতীয় ফিচার

২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন ৬ জন

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন আরও ৬ জন। এদিন করোনায় আক্রান্ত হয়েছেন আরও ৩৫১ জন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, এ নিয়ে দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ৪০১ জনে। মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৩২ হাজার ৪৪৩ জনে। ১৬ অক্টোবর স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার […]

টিসিবি ফিচার ব্যবসা-বাণিজ্য

অক্টোবর মাসের টিসিবির বিক্রয় কার্যক্রম শুরু কাল

অক্টোবর মাসের টিসিবির বিক্রয় কার্যক্রম শুরু হচ্ছে কাল থেকে। দেশব্যাপী ফ্যামিলি কার্ডধারী নিম্ন আয়ের এক কোটি পরিবারের মাঝে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি করা হবে। ১৬ অক্টোবর সংস্থাটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিম্ন আয়ের এক কোটি উপকারভোগী কার্ডধারী পরিবারের মাঝে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য (তেল, চিনি, ডাল ও পেঁয়াজ) পৌঁছে দেওয়ার লক্ষ্যে টিসিবি কর্তৃক […]

ডেঙ্গুতে আক্রান্ত জাতীয় ফিচার

সারাদেশে ডেঙ্গুতে আক্রান্তের রেকর্ড, মৃত্যু ৫ জনের

সারাদেশে নতুন করে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন রেকর্ড ৮৫৫ জন। এদিন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন ৫ জন। এর আগে, ১৩ অক্টোবর দেশে একদিনে সর্বোচ্চ ৭৬৫ ডেঙ্গুরোগী শনাক্ত হয়েছিল। এ নিয়ে সারাদেশে হাসপাতালে ভর্তি ডেঙ্গুরোগী সংখ্যা দাঁড়িয়েছে ২,৮৪৭ জনে। ১৬ অক্টোবর স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা […]

শ্রীলঙ্কাকে হারিয়ে প্রথম ম্যাচেই নামিবিয়ার চমক খেলা

শ্রীলঙ্কাকে হারিয়ে প্রথম ম্যাচেই নামিবিয়ার চমক

বিশ্বকাপের প্রথম ম্যাচেই এমন একটি অঘটন ঘটিয়েছে নামিবিয়া। ভয়ডরহীন ক্রিকেট উপহার দিয়ে বিশ্বকাপের প্রথম ম্যাচেই শ্রীলঙ্কাকে ৫৫ রানে হারিয়েছে দেশটি। গিলংয়ের কার্দিনিয়া পার্কে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ১৬৩ রান সংগ্রহ করেছিল নামিবিয়া। জবাব দিতে নেমে শ্রীলঙ্কা ১৯ ওভারে অলআউট হয়ে যায় ১০৮ রানে। ১৬৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নামার পর […]

ইউক্রেনকে ১৩০ কোটি মার্কিন ডলার ছাড় দিচ্ছে আইএমএফ জাতীয়

৪০০ কোটি ডলার সহায়তার আশ্বাস দিয়েছে আইএমএফ

বাংলাদেশ আইএমএফ থেকে সাড়ে ৪০০ কোটি ডলারের আর্থিক সহায়তার আশ্বাস পেয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আবদুর রউফ তালুকদার। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে আইএমএফ ও বিশ্বব্যাংক-এর বার্ষিক সম্মেলন শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। তিনি জানান, বাংলাদেশে সংস্থাটির সঙ্গে চূড়ান্ত দর কষাকষির পর তিন কিস্তিতে ছাড় হবে এ অর্থ। এর বাইরেও বিশ্বব্যাংক থেকে আলাদা […]

দেশে ৫-৬ মাসের রিজার্ভ আছে: ওবায়দুল কাদের জাতীয় ফিচার

দেশে ৫-৬ মাসের রিজার্ভ আছে: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশে রিজার্ভ নিয়ে চিন্তার কারণ নেই। বর্তমানে যে রিজার্ভ আছে, তা দিয়ে আগামী পাঁচ-ছয় মাস চলা সম্ভব। আজ রোববার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী একথা বলেন। মন্ত্রী বলেন, এই সংকট কাটাতেই কিছুটা বেগ পেতে হচ্ছে। সেজন্য সরকারের পদত্যাগ চাইতে হবে এমন কথা নয়। কোন নিয়মে সরকারের […]

ছড়িয়ে পড়ছে ইবোলা; উগান্ডায় লকডাউন জাতীয়

ছড়িয়ে পড়ছে ইবোলা; উগান্ডায় লকডাউন

উগান্ডায় ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয়ায় দেশটির দুই জেলায় তিন সপ্তাহের লকডাউন জারি করেছে কর্তৃপক্ষ। এখন পর্যন্ত ইবোলায় ৫৮ জনের আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে মারা গেছে ১৯ জন। তবে ধারণা করা হচ্ছে, আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা সরকারি হিসাবের চেয়েও বেশি হতে পারে। মুবেন্দে এবং প্রতিবেশী কাসান্দা জেলায় এই সময়ে কারফিউ জারি থাকবে […]

বাংলাদেশ থেকে ইউরোপে পোশাক রপ্তানি বেড়েছে ফিচার ব্যবসা-বাণিজ্য

বাংলাদেশ থেকে ইউরোপে পোশাক রপ্তানি বেড়েছে

২০২২-২৩ অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে পোশাক রপ্তানি প্রায় পাঁচ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সর্বশেষ পরিসংখ্যান থেকে এ তথ্য জানা গেছে। একই সময়ে পোশাকের রপ্তানি কমেছে রাশিয়া, চীন, সংযুক্ত আরব-আমিরাত ও দক্ষিণ আফ্রিকায়। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের বাজারেও রপ্তানির বৃদ্ধির হার তুলনামূলক কম। ইপিবির তথ্যানুযায়ী, জুলাই থেকে সেপ্টেম্বর তিনমাসে ইউরোপীয় […]

কলম্বিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ২০ জাতীয়

কলম্বিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ২০

কলম্বিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে প্যান-আমেরিকান মহাসড়কে একটি বাস দুর্ঘটনার কবলে পড়লে ২০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ১৫ জন আহত হন। শনিবার বন্দর নগরী তুমাকো থেকে ক্যালিগামী একটি বাসে এ দুর্ঘটনা ঘটে। এ বিষয়ে নারিনো ডিপার্টমেন্টের এক ট্রাফিক পুলিশ জানান, দুর্ঘটনায় ২০ জন নিহত হয়েছে। আহতদের মধ্যে ৩ বছর ও ৮ বছর বয়সী দুটি শিশুও রয়েছে। […]