জাতীয়

ছড়িয়ে পড়ছে ইবোলা; উগান্ডায় লকডাউন

ছড়িয়ে পড়ছে ইবোলা; উগান্ডায় লকডাউন

উগান্ডায় ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয়ায় দেশটির দুই জেলায় তিন সপ্তাহের লকডাউন জারি করেছে কর্তৃপক্ষ। এখন পর্যন্ত ইবোলায় ৫৮ জনের আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে মারা গেছে ১৯ জন। তবে ধারণা করা হচ্ছে, আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা সরকারি হিসাবের চেয়েও বেশি হতে পারে।

মুবেন্দে এবং প্রতিবেশী কাসান্দা জেলায় এই সময়ে কারফিউ জারি থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। লকডাউনের কারণে বার, নাইটক্লাব, প্রার্থনার বিভিন্ন স্থান এবং বিনোদনের ভেন্যুগুলো আগামী তিন সপ্তাহ বন্ধ থাকবে।

প্রেসিডেন্ট ইয়োয়েরি মুসেভেনি এর আগে বলেছিলেন, এ ধরনের কোনো বিধিনিষেধের প্রয়োজন হবে না। কিন্তু পরিস্থিতি খারাপ হতে শুরু করায় তিনি তার কথা থেকে সরে আসতে বাধ্য হয়েছেন।

গত সেপ্টেম্বরের শুরুতেই মুবেন্দে শহরে ইবোলার প্রাদুর্ভাব শুরু হয়। রাজধানী কামপালা থেকে ওই জেলার দূরত্ব প্রায় ৮০ কিলোমিটার (৫০ মাইল)। এখন পর্যন্ত ওই জেলাকেই ইবোলার উপকেন্দ্র বলা হচ্ছে।

এর আগে লকডাউন বাতিল করেছিলেন প্রেসিডেন্ট মুসেভেনি। তিনি বলেছিলেন, ইবোলা কোনো বায়ুবাহিত ভাইরাস নয়। তাই কোভিড-১৯ ভাইরাসের মতো এক্ষেত্রে একই ধরনের ব্যবস্থা নেওয়ার প্রয়োজন নেই।

কিন্তু গত শনিবার তিনি মুবেন্দে এবং প্রতিবেশী কাসান্দা জেলায় সব ধরনের চলাচলে আগামী ২১ দিনের জন্য নিষেধাজ্ঞা জারি করেছেন। শুধু কার্গো ট্রাক বিভিন্ন এলাকায় চলাচল করতে পারবে। বাকি সব পরিবহনের ক্ষেত্রেই নিষেধাজ্ঞা আনা হয়েছে।

টেলিভিশনে জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে প্রেসিডেন্ট মুসেভেনি বলেন, ইবোলার বিস্তার নিয়ন্ত্রণ করতে এটা সাময়িক বিধিনিষেধ। তিনি বলেন, আমাদের সকলের উচিত এ বিষয়ে কর্তৃপক্ষকে সহযোগিতা করা। যেন আমরা এই প্রাদুর্ভাবকে অল্প সময়ের মধ্যে শেষ করতে পারি।

আরও পড়ুনঃ বাংলাদেশ থেকে জনবল নিয়োগে ব্রুনাইয়ের সুলতানকে রাষ্ট্রপতির অনুরোধ

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র