ফাস্টফুড ব্যবসা-বাণিজ্য

ভারতে প্রথম ফাস্টফুড রেস্তোরাঁ চালু করেন তিনি

ভারতকে ফাস্টফুডের সঙ্গে পরিচয় করিয়ে দেন দীপক নিরুলা ফাস্টফুড জায়ান্ট ম্যাকডোনাল্ড’স বা কেএফসির নাম সর্বপরিচিত। আর ভারতে জনপ্রিয় এই সব খাবারকে পরিচিত করিয়ে দেন দীপক নিরুলা। গত ৪ অক্টোবর মারা গেছেন তিনি। ১৯৭০ থেকে পরের দশকে দেশটির রাজধানী দিল্লিতে বেড়ে উঠেছেন এমন কেউ নেই, যিনি নিরুলা’সের সঙ্গে পরিচিত নন। তিনিই ভারতে প্রথম ফাস্টফুড রেস্তোরাঁ চালু […]

শিরোপা খেলা

৮ আসরের ৭ শিরোপাই ভারতীয় নারীদের দখলে

সিলেটে এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে সহজ জয়ে ৮ আসরের ৭ শিরোপাই দখলে নিলো ভারতীয় নারীরা। আর এর মধ্য দিয়ে বাংলাদেশের চার বছরের শ্রেষ্ঠত্বের সমাপ্তিও ঘটল। ২০১৮ সালে ভারতকে হারিয়ে প্রথমবারের মতো এশিয়া কাপ জিতেছিলেন সালমা খাতুন, রুমানা আহমেদরা। একপেশে ফাইনালে আগে ব্যাট করতে নেমে নয় রানের মধ্যে চারটি উইকেট হারিয়ে বসে লংকানরা। রেনুকা সিং […]

পুতিন জাতীয় ফিচার

বিরতি নিলেন পুতিন?

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গতকাল জানিয়েছেন, ইউক্রেনে এ মুহূর্তে বড় কোনো হামলার পরিকল্পনা নেই। খবর রয়টার্সের। সংবাদ সংস্থাটি বলছে, যুদ্ধক্ষেত্রে রিজার্ভ সেনাদের তলব দুই সপ্তাহের মধ্যে শেষ হবে জানিয়েছেন পুতিন। তিন সপ্তাহ আগে যুদ্ধক্ষেত্রে ব্যাপক ক্ষতির মুখে রিজার্ভ সেনাদের তলব করে মস্কো। এই প্রেক্ষাপটে প্রচুর মানুষ রাশিয়া থেকে পালিয়ে যায়। এছাড়া শহরের বাসিন্দাদের তুলনায় জাতিগত […]

কয়লা খনিতে বিস্ফোরণ জাতীয়

তুরস্কে কয়লা খনিতে বিস্ফোরণ, নিহত অন্তত ২৮

তুরস্কের বার্তিন প্রদেশে রাষ্ট্রনিয়ন্ত্রিত কয়লা খনিতে বিস্ফোরণ-এর ঘটনায় অন্তত ২৮ জন মারা গেছেন। ১১ জনকে উদ্ধার করা হয়েছে, আটকা পড়েছেন অনেকে। বিবিসি জানিয়েছে, শুক্রবারের খনির ভেতরে এ বিস্ফোরণের সময় অন্তত ১১০ জন শ্রমিক কাজ করছিলেন। তাদের অর্ধেকই ছিলেন ৩০০ মিটারের বেশি গভীরে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সুলেইমান সয়লু জানিয়েছেন, এ পর্যন্ত খনি থেকে ১১ জনকে উদ্ধার করা […]

ইউক্রেনে ফ্রি ইন্টারনেট সেবা বন্ধ ঘোষণা করলেন ইলন মাস্ক প্রযুক্তি

ইউক্রেনে ফ্রি ইন্টারনেট সেবা বন্ধ ঘোষণা করলেন ইলন মাস্ক

স্পেসএক্সের প্রধান ইলন মাস্ক অনির্দিষ্টকালের জন্য ইউক্রেনকে বিনামূল্যে ইন্টারনেট সেবা বন্ধের ঘোষণা দিয়েছেন। শুক্রবার তিনি জানান তার প্রতিষ্ঠান স্পেসএক্স স্টারলিংক স্যাটেলাইটের মাধ্যমে ইউক্রেনে আর ইন্টারনেট সেবা দিতে আগ্রহী নয়। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইলন মাস্কের এই মন্তব্য এমন একসময়ে এল যার মাত্র কয়েক দিন আগেই ইলন মাস্ক রাশিয়া-ইউক্রেন সংকট নিরসনে ইউক্রেনের ভূখণ্ড ছেড়ে দিয়ে আলোচনার […]

"গ্রিডে বিপর্যয়ে দায়ীদের চাকরিচ্যুত করা হবে" জাতীয়

“গ্রিডে বিপর্যয়ে দায়ীদের চাকরিচ্যুত করা হবে”

বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ জাতীয় গ্রিডে বিপর্যয়ের পেছনে ম্যানেজমেন্টের ব্যর্থতাকেই দায়ী করেছেন। এ ঘটনায় দায়ীদের চাকরিচ্যুত করা হবে বলে জানিয়েছেন তিনি। আজ শনিবার সাংবাদিকদের এ কথা জানান তিনি। এ বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি), ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো) ও জাতীয় লোড ডেসপাস সেন্টারের (এনএলডিসি) সমন্বয়ের অভাবে জাতীয় গ্রিডে […]

কঙ্গোতে ১২ জনকে শিরশ্ছেদ করেছে জঙ্গিরা জাতীয়

কঙ্গোতে ১২ জনকে শিরশ্ছেদ করেছে জঙ্গিরা

কঙ্গোর আইতুরি প্রদেশে একটি গ্রামে ১২ জনকে রামদা দিয়ে শিরশ্ছেদ করেছে সন্দেহভাজন অ্যালাইড ডেমোক্রেটিক (এডিএফ) নামের জঙ্গি গোষ্ঠী। শনিবার দেশটির একটি সূত্র এ কথা জানিয়েছে। কঙ্গোর সুশীল সমাজ নেতা গুস্তাভ কাকানি বলেন, সশস্ত্র ব্যক্তিরা শুক্রবার সকালে আইতুরি প্রদেশের মসাম গ্রামে এ বিভৎস হামলা চালায়। তিনি বলেন, নিহতদের মধ্যে নারী ও পুরুষ রয়েছে। এদের কয়েকজনকে রামদা […]

বিএনপিকে সমুচিত জবাব দেওয়া হবে : ওবায়দুল কাদের জাতীয় ফিচার

বিএনপি গুজবসর্বস্ব রাজনৈতিক দল: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি হচ্ছে গুজবসর্বস্ব রাজনৈতিক দল, মিথ্যাচারই তাদের একমাত্র হাতিয়ার। আজ শনিবার রাজধানীতে সরকারি বাসভবনে ব্রিফিংকালে তিনি এ কথা বলেন। এসময় ধর্ম নিয়ে রাজনীতি এবং নির্বাচন এলে ভারত বিরোধিতা বিএনপির পুরনো অপকৌশল বলে মন্তব্য করেছেন তিনি। এ সময় বাংলাদেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেয়ার হীন মতলবে একটা বিদেশি রাষ্ট্রকে […]

বাংলাদেশ ব্রুনাইয়ের সুলতানকে লাল গালিচা স্বাগত জানাবে জাতীয় ফিচার

ঢাকায় পৌঁছেছেন ব্রুনাইয়ের সুলতান

ঢাকা পৌঁছেছেন ব্রুনাইর সুলতান হাসানাল বলকিয়া মুইজ্জাদ্দিন ওয়াদ্দৌলাহ। আজ শনিবার দুপুর আড়াইটার দিকে সুলতানকে বহনকারী বিশেষ ভিভিআইপি ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে সুলতান এই প্রথম ঢাকা সফরে আসলেন। সুলতানের সফরসঙ্গী হিসেবে আছেন রাজ পরিবারের সদস্য, ব্রুনাইর বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী এবং উচ্চপদস্থ সরকারি কর্মকর্তারা। বিমান বন্দরে […]

সুশৃঙ্খলভাবে রাজনৈতিক কর্মসূচি পালন করুন : স্বরাষ্ট্রমন্ত্রী জাতীয় ফিচার

সুশৃঙ্খলভাবে রাজনৈতিক কর্মসূচি পালন করুন : স্বরাষ্ট্রমন্ত্রী

বিএনপির প্রতি সমাবেশে লাঠিসোঁটা বহন না করার আহ্বান জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, আপনারা আইন মেনে সুশৃঙ্খলভাবে রাজনৈতিক কর্মসূচি পালন করুন। আজ শনিবার সচিবালয়ে জননিরাপত্তা বিভাগ আয়োজিত মিনি ম্যারাথন ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী তিনি এ মন্তব্য করেন। ঢাকা শহরে বিভিন্ন জায়গায় লাঠিসোঁটা নিয়ে সমাবেশে অংশগ্রহণ আইনসিদ্ধ নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান […]