জাতীয়

“গ্রিডে বিপর্যয়ে দায়ীদের চাকরিচ্যুত করা হবে”

"গ্রিডে বিপর্যয়ে দায়ীদের চাকরিচ্যুত করা হবে"

বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ জাতীয় গ্রিডে বিপর্যয়ের পেছনে ম্যানেজমেন্টের ব্যর্থতাকেই দায়ী করেছেন। এ ঘটনায় দায়ীদের চাকরিচ্যুত করা হবে বলে জানিয়েছেন তিনি।

আজ শনিবার সাংবাদিকদের এ কথা জানান তিনি।

এ বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি), ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো) ও জাতীয় লোড ডেসপাস সেন্টারের (এনএলডিসি) সমন্বয়ের অভাবে জাতীয় গ্রিডে বিপর্যয় ঘটেছে।

গত ৪ অক্টোবর বাংলাদেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ব্ল্যাক আউটের ঘটনা ঘটে। দুপুর ২টা ৪ মিনিটে বিদ্যুৎ চলে যাওয়াকে শুরুতে অনেকেই ভেবেছিলেন সাধারণ লোডশেডিং। কিন্তু সময় গড়ানোর পর জানা যায়, বড় রকমের ব্ল্যাকআউটের মুখে পড়েছে বাংলাদেশের অর্ধেক অঞ্চল।

টানা ৬-৭ ঘণ্টা অন্ধকারে ছিল ঢাকা, চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা, ময়মনসিংহ ও এর আশপাশের এলাকার কয়েক কোটি মানুষ।

রিপোর্টার

About Author

3 Comments

  1. দেশে ডেঙ্গুতে আরো ৬ জনের মৃত্যু - tathyasangjog

    October 15, 2022

    […] আরও পড়ুনঃ “গ্রিডে বিপর্যয়ে দায়ীদের চাকরিচ্যুত… […]

  2. ভাড়া নিয়ে কথা কাটাকাটির জেরে চলন্ত বাস থেকে ফেলে হত্যার অভিযোগ - tathyasangjog

    October 15, 2022

    […] আরও পড়ুনঃ “গ্রিডে বিপর্যয়ে দায়ীদের চাকরিচ্যুত… […]

  3. "পুলিশ বক্সে হামলাকারীরা রিকশাচালক নয়" - tathyasangjog

    October 15, 2022

    […] আরও পড়ুনঃ “গ্রিডে বিপর্যয়ে দায়ীদের চাকরিচ্যুত … […]

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র