কলম্বিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ২০
কলম্বিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে প্যান-আমেরিকান মহাসড়কে একটি বাস দুর্ঘটনার কবলে পড়লে ২০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ১৫ জন আহত হন।
শনিবার বন্দর নগরী তুমাকো থেকে ক্যালিগামী একটি বাসে এ দুর্ঘটনা ঘটে।
এ বিষয়ে নারিনো ডিপার্টমেন্টের এক ট্রাফিক পুলিশ জানান, দুর্ঘটনায় ২০ জন নিহত হয়েছে। আহতদের মধ্যে ৩ বছর ও ৮ বছর বয়সী দুটি শিশুও রয়েছে।
ট্রাফিক ও পরিবহন বিভাগের পরিচালক কর্নেল অস্কার ল্যামপ্রিয়া বলেন, যান্ত্রিক ত্রুটির কারণে এ দুর্ঘটনা ঘটেছে। হতাহতদের উদ্ধার করতে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীদের ৯ ঘণ্টা সময় লেগেছে।
প্রাথমিক তদন্ত রিপোর্টে বলা হয়েছে, কুয়াশাচ্ছন্ন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন বাস চালক। এরপরই ঘটে দুর্ঘটনা।
আরও পড়ুনঃ বাংলাদেশ থেকে জনবল নিয়োগে ব্রুনাইয়ের সুলতানকে রাষ্ট্রপতির অনুরোধ





