কেএনএফ’র বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী
পার্বত্য চট্টগ্রামের কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবস্থা নিচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
আজ রোববার সকালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে এক অনুষ্ঠান শেষে মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘যেকোনো বিচ্ছিন্নতাবাদী বা কোনো জঙ্গি সংগঠন যদি বাংলাদেশের কোনো জায়গায় অবস্থান করে, আমরা তাদের দ্রুত সরিয়ে দিচ্ছি।’
কেএনএফের সঙ্গে জঙ্গিদের কোনো সংযোগ রয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এগুলো আমরা দেখছি। যদি সংযোগ পাই, সেটার ব্যাপারে ব্যবস্থা নিচ্ছি। তবে আমরা ধারণা করছি, জঙ্গি বাহিনীর বা যেসব জঙ্গিরা সেখানে গিয়েছিল, কেএনএফের ক্যাম্পের পাশাপাশি তারা অবস্থান করছিল। আমরা এসব ঘটনা দেখেছি। কয়েকজনকে ধরেছি, শনাক্তও করেছি। সবগুলোকে এনে জিজ্ঞাসা করে তথ্য জেনে আপনাদেরকে জানাবো।
আরও পড়ুনঃ বাংলাদেশ থেকে জনবল নিয়োগে ব্রুনাইয়ের সুলতানকে রাষ্ট্রপতির অনুরোধ





