কুষ্টিয়ায় বাস উল্টে দুই কলেজছাত্রী নিহত
কুষ্টিয়ার কুষ্টিয়া-পাবনা আঞ্চলিক মহাসড়কে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে দুই কলেজছাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় সাত যাত্রী আহত হয়েছেন।
আজ সোমবার দুপুরে কুষ্টিয়া শহরের মঙ্গলবাড়ীয়া বাজারের পাশে কুষ্টিয়া-পাবনা আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনার ঘটনা ঘটে।
নিহতরা হলেন কুষ্টিয়া সদর উপজেলার বাখাদা মীরপাড়া এলাকার জাহিদুল ইসলামের মেয়ে মোছা. যুথি খাতুন (১৮) ও একই এলাকার মো. আব্দুল আজিজের মেয়ে মোছা. রুসনা খাতুন (১৮)। দুজনেই কুষ্টিয়া সিটি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কুষ্টিয়া থেকে ছেড়ে আসা রাজবাড়ীর দৌলতপুর উপজেলার প্রাগপুরগামী বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়। এসময় বাসে থাকা দুই কলেজছাত্রী চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। আহত হন সাত যাত্রী।
আরও পড়ুনঃ বিচ্ছেদের গুঞ্জন নিয়ে যা জানালেন দীপিকা





