জাতীয়

চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় আজ এক সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী ও ট্রলিগাড়ীর একজন হেলপার নিহত হয়েছেন। আজ শনিবার সন্ধ্যা ৭ টার দিকে মোটরসাইকেল ও ট্রলি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এ বিষয়ে পুলিশ জানায়, বেলতলী থেকে শান্ত মিয়াজী (২৫), মো. রাশেদ (২৪) ও তানভীর (২০) মোটরসাইকেল যোগে উপজেলার খাগুরিয়ার দিকে যাচ্ছিলেন। হাপানিয়া ভুইয়া […]

জাতীয় ফিচার

“আমাদের কৃষ্টি-সংস্কৃতি-ঐতিহ্য নতুন প্রজন্মের জানা প্রয়োজন”

তথ্য ও সম্প্রচার‌্যমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, আমাদের কৃষ্টি-সংস্কৃতি-ঐতিহ্যগুলো নতুন প্রজন্মের জানা প্রয়োজন। আজ শনিবার সন্ধ্যায় রাজধানীর মোহাম্মদপুরে শারিরীক শিক্ষা কলেজ প্রাঙ্গণে চট্টগ্রাম সমিতি-ঢাকা’র বাষিক মেলা ও মেজবানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে সেখানে বলী খেলা উদ্বোধনী বক্তব্যে এ কথা বলেন। মন্ত্রী এ সময় তার গত বছরের অনুরোধে এবার […]

কুষ্টিয়ায় কিশোর-কিশোরীর মরদেহ উদ্ধার, 'আত্মহত্যা' ধারণা পুলিশের Uncategorized

কুড়িগ্রামে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

কুড়িগ্রামের রাজিবপুর উপজেলায় মাছ ধরতে গিয়ে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের বড়াইডাঙ্গি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু দুটি হলো। আরাফাত হোসেন (১৩) ও হৃদয় (৩) আরাফাত রৌমারী উপজেলার বাঞ্চার চর গ্রামের সাইফুউদ্দিনের ছেলে এবং হৃদয় রাজিবপুর উপজেলার বড়াইডাঙ্গি গ্রামের জাহিদুল ইসলামের ছেলে। তারা সম্পর্কে খালাতো ভাই। বিষয়টির […]

প্রযুক্তি

হুয়াওয়েসহ কয়েকটি চীনা কোম্পানির টেলিকম যন্ত্র নিষিদ্ধ করল যুক্তরাষ্ট্র

হুয়াওয়ে ও জেডটিইসহ বেশ কয়েকটি বিখ্যাত চীনা ব্র্যান্ডের তৈরি টেলিযোগাযোগ ও ভিডিও নজরদারি সরঞ্জাম ‘জাতীয় নিরাপত্তার জন্য অগ্রহণযোগ্য ঝুঁকি’ উল্লেখ করে নিষিদ্ধ করা হয়েছে বলে ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় যোগাযোগ কমিশন। গতকাল শুক্রবার এ ঘোষণা দেওয়া হয়েছে। এ বিষয়ে এফসিসি বলেছে, নতুন বিধি অনুমোদনের জন্য তারা সর্বসম্মতিক্রমে ভোট দিয়েছে। এ বিধির আওতায় কয়েকটি চীনা ব্র্যান্ডের […]

জাতীয়

ব্রাজিলে স্কুলে বন্দুকধারীর গুলিতে ৩ জন নিহত

ব্রাজিলের দক্ষিণ-পূর্বাঞ্চলের দুটি স্কুলে বন্দুকধারীর গুলিতে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১১ জন। গতকাল শুক্রবার স্থানীয় সময় ভোরে দেশটির এস্পিরিটো সান্তো রাজ্যের একটি স্কুলে প্রবেশ করে শিক্ষকদের ওপর অতর্কিত হামলা চালায় বন্দুকধারী। এ সময় ঘটনাস্থলেই দুজন মারা যান। এ ছাড়া আহত হন নয়জন। এ হামলার পরপরই আরেকটি স্কুলে প্রবেশ করে গুলি চালায় […]

খেরসনে রাশিয়ার গোলাবর্ষণে নিহত ১৫ জাতীয়

খেরসনে রাশিয়ার গোলাবর্ষণে নিহত ১৫

ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় খেরসনে রাশিয়ার গোলাবর্ষণে ১৫ বেসামরিক নাগরিক নিহত হয়েছে। গতকাল শুক্রবার এ হতাহতের ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির কতৃপক্ষ। এদিকে গত কয়েক সপ্তাহ ধরে রাশিয়ার বিমান হামলায় ইউক্রেনের বিদ্যুৎ গ্রিডসমূহ মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। এ বিষয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি বলেছেন, এখনও ৬০ লাখেরও বেশি বাড়িঘরে বিদ্যুৎ নেই। এই শীত আমাদের সহ্য করতে হবে। এই […]

ট্রেনে কাটা পড়ে জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ায় দুটি পৃথক স্থানে ট্রেনে কাটা পড়ে দুজনের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া ও আশুগঞ্জের তালশহর রেলওয়ে স্টেশন এলাকায় এসব ঘটনা ঘটে। এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) সালাউদ্দিন খান বলেন, সকালে ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী পারাবত এক্সপ্রেস ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি করে। সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার সময় ৩০/৩৫ বছরের এক […]

সুশৃঙ্খলভাবে রাজনৈতিক কর্মসূচি পালন করুন : স্বরাষ্ট্রমন্ত্রী জাতীয় ফিচার

বাধ্য হয়ে সরকার কোথাও সমাবেশের অনুমতি দেবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

১০ ডিসেম্বর বিএনপির সমাবেশের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বাধ্য হয়ে সরকার কোথাও অনুমতি দেবে না। সরকার যেখানে ভালো মনে করে সেখানেই অনুমতি দেওয়া হয়েছে। সোহরাওয়ার্দী উদ্যান ছাড়া বড় সমাবেশ সম্ভব নয়। আজ শনিবার দুপুরে রাজধানীর ঢাকা ক্লাবে আয়োজিত দ্বিতীয় শেখ কামাল সার্ক স্নোকার চ্যাম্পিয়নশিপ-২০২২-এর উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা […]

জাতীয় ফিচার

বাংলাদেশের উন্নয়নেরর গতি কেউ থামাতে পারবে না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। কেউ কোনভাবেই উন্নয়নেরর গতি থামাতে পাবে না। আজ শনিবার সকালে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল’ এর দক্ষিণ টিউবের পূর্ত কাজের সমাপ্তি উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে একথা বলেন। তিনি গণভবন থেকে চট্টগ্রামের পতেঙ্গা প্রান্তে আয়োজিত মূল অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভার্চুয়ালি যুক্ত হন। আওয়ামী লীগ সরকারের অধীনে চলমান […]

কুষ্টিয়ায় কিশোর-কিশোরীর মরদেহ উদ্ধার, 'আত্মহত্যা' ধারণা পুলিশের Uncategorized

অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

চাঁদপুরের মতলবে ব্যাটারিচালিত অটোরিকশা ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে ভাটি রসুলপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন দক্ষিণ টরকী গ্রামের রুস্তম আলীর ছেলে মোহাম্মদ হোসেন (২২) ও একই গ্রামের মহসিন মিয়ার ছেলে সালাউদ্দিন (২১)। প্রত্যক্ষদর্শীরা জানান, হোসেন ও সালাউদ্দিন মোটরসাইকেলযোগে সাহেব বাজার থেকে টরকী গ্রামের দিকে […]