অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২
চাঁদপুরের মতলবে ব্যাটারিচালিত অটোরিকশা ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
আজ শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে ভাটি রসুলপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন দক্ষিণ টরকী গ্রামের রুস্তম আলীর ছেলে মোহাম্মদ হোসেন (২২) ও একই গ্রামের মহসিন মিয়ার ছেলে সালাউদ্দিন (২১)।
প্রত্যক্ষদর্শীরা জানান, হোসেন ও সালাউদ্দিন মোটরসাইকেলযোগে সাহেব বাজার থেকে টরকী গ্রামের দিকে যাচ্ছিলেন। এ সময় মতলব-ঢাকা আঞ্চলিক মহাসড়কের ভাটি রসুলপুর এলাকায় পৌঁছালে একটি কুকুর সামনে পড়ে। তারা কুকুরটি বাঁচানোর চেষ্টা করেন। এ সময় বিপরীত থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই মারা যান।
আরও পড়ুনঃ বিমান যোগাযোগ সম্প্রসারণে বাংলাদেশের সহযোগীতা চায় সংযুক্ত আরব আমিরাত





