চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় আজ এক সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী ও ট্রলিগাড়ীর একজন হেলপার নিহত হয়েছেন।
আজ শনিবার সন্ধ্যা ৭ টার দিকে মোটরসাইকেল ও ট্রলি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
এ বিষয়ে পুলিশ জানায়, বেলতলী থেকে শান্ত মিয়াজী (২৫), মো. রাশেদ (২৪) ও তানভীর (২০) মোটরসাইকেল যোগে উপজেলার খাগুরিয়ার দিকে যাচ্ছিলেন। হাপানিয়া ভুইয়া বাড়ির দিকে গেলে বেড়িবাঁধের সড়কে মালবাহী ট্রলি গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়, এতে মোটরসাইকেল আরোহী মো. রাশেদ ঘটনাস্থলেই মারা যান। এ সময় অপর মোটরসাইকেল আরোহী ও ট্রলির হেলপার সেলিম মিয়া (৩০) গুরুতর আহত হন।
আহত শান্ত মিয়াজী ও সেলিম মিয়াকে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত আবাসিক মেডিকেল অফিসার ডা. হাসিবুল ইসলাম তাদের মৃত ঘোষণা করেন। এ সময় গুরুতর আহত তানভীরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
আরও পড়ুনঃ বিমান যোগাযোগ সম্প্রসারণে বাংলাদেশের সহযোগীতা চায় সংযুক্ত আরব আমিরাত





