দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২
দিনাজপুরের ঘোড়াঘাটে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পাথর বোঝাই অপর আরেকটি ট্রাক পেছন থেকে ধাক্কা দিলে দুইজন নিহত হয়েছেন। আজ সোমবার দুপুর ১২টায় জেলার ঘোড়াঘাট পৌর এলাকার আজাদমোড়ে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার সময় গাড়িটি চালাচ্ছিলেন ট্রাকের হেলপার। নিহত দু’জন হলেন- সিরাজ শেখের পুত্র ট্রাক চালক শিলন মিয়া (৪০), আব্দুর রাজ্জাক মিয়ার পুত্র হেলপার সাইফুল ইসলাম (২২)। […]













