জাতীয়

দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

দিনাজপুরের ঘোড়াঘাটে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পাথর বোঝাই অপর আরেকটি ট্রাক পেছন থেকে ধাক্কা দিলে দুইজন নিহত হয়েছেন।

আজ সোমবার দুপুর ১২টায় জেলার ঘোড়াঘাট পৌর এলাকার আজাদমোড়ে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার সময় গাড়িটি চালাচ্ছিলেন ট্রাকের হেলপার।

নিহত দু’জন হলেন- সিরাজ শেখের পুত্র ট্রাক চালক শিলন মিয়া (৪০), আব্দুর রাজ্জাক মিয়ার পুত্র হেলপার সাইফুল ইসলাম (২২)। তারা দুজনেই কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার বাঁশয়ারা গ্রামের বাসিন্দা।

এ বিষয়ে ঘোড়াঘাট থানার অফিসার্স ইন-চার্জ আবু হাসান কবির জানান, বালু বোঝাই একটি ট্রাক দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের আজাদমোড় এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে ছিল। গাড়িটির চালক খাবার খাওয়ার জন্য পাশের একটি হোটেলে কথা বলছিল। এমন সময় দিনাজপুর থেকে বগুড়াগামী পাথর বোঝাই অপর আরেকটি ট্রাক দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে পেছন থেকে জোরে ধাক্কা দেয়। এতে পাথর বোঝাই ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ট্রাকটির নিয়ন্ত্রণে থাকা হেলপার রাস্তায় পড়ে চাকার নিচে পৃষ্ট হয়ে।

আরও পড়ুনঃ দেশে সমাবেশের নামে নাটক করছে বিএনপি: ওবায়দুল কাদের

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র