জাতীয়

একজনকে হত্যার দায়ে ৪৯ জনের মৃত্যুদণ্ড

এক ব্যক্তিকে গণপিটুনিতে হত্যার দায়ে আলজেরিয়ায় ৪৯ জনের মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। রাজধানী আলজিয়ার্সের পূর্বে দার এল-বেইদার আদালত বৃহস্পতিবার ইসমাইলকে হত্যার অভিযোগে ৪৯ জনকে মৃত্যুদণ্ডের সাজা দিয়েছেন। জানা গেছে, আলজেরিয়ার উত্তরাঞ্চলের তিজি ওজৌ জেলায় গত আগস্টে জামেল বেন ইসমাইল নামে ৩৮ বছর বয়সী এক ব্যক্তিকে অভিযুক্তরা বনে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগে গণপিটুনি দিয়ে হত্যা […]

ডিজিটাল নিরাপত্তা আইনের অপপ্রয়োগ কমেছে : আইনমন্ত্রী জাতীয়

গরিবের ঘর পাওয়া যদি ধ্বংস হয়; তাহলে এটাই ভালো: আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, বিএনপির মহাসচিব বেশ লম্বা লম্বা বক্তব্য দিয়ে বলেন যে আমরা নাকি দেশ ধ্বংস করে দিচ্ছি। গরিবের ঘর পাওয়া যদি ধ্বংসের বিষয় হয় তাহলে এটাই ভালো। আজ শুক্রবার ব্রাহ্মণবাড়িয়ার কসবায় এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপিকে পরনির্ভরশীল দল উল্লেখ করে মন্ত্রী বলেন, তারা কথায় […]

জাতীয় ফিচার

বিমান যোগাযোগ সম্প্রসারণে বাংলাদেশের সহযোগীতা চায় সংযুক্ত আরব আমিরাত

বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে বিমান যোগাযোগ সম্প্রসারণের জন্য বাংলাদেশের কাছে আরও সহযোগিতা চেয়েছেন সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র ও আন্তর্জাতিক সহযোগিতা প্রতিমন্ত্রী আহমেদ বিন আলী আল সায়েগ। আজ শুক্রবার প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা বলা হয়। তিনি ২৩-২৪ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত আইওআরএ মন্ত্রী পর্যায়ের বৈঠকে তাঁর প্রতিনিধি দলের প্রতি বাংলাদেশ সরকারের উষ্ণ […]

সিএনএন-এর বিরুদ্ধে মানহানির মামলা ট্রাম্পের জাতীয়

ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ধর্ষণের মামলা করলেন ৭৮ বছর বয়সী লেখিকা

ধর্ষণের অভিযোগে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মামলা করেছেন ৭৮ বছর বয়সী লেখক ই. জিন ক্যারল। বৃহস্পতিবার কার্যকর হওয়া অ্যাডাল্ট সারভাইভার্স অ্যাক্ট নামে নতুন একটি আইনের আওতায় নিউইয়র্কে এই মামলাটি দায়ের করেছেন। এ আইনে তিনিই প্রথম কোনো মামলা করলেন। নিউইয়র্ক অঙ্গরাজ্যের আইনে ধর্ষণের শিকার ভুক্তভোগীরা এক বছরের মধ্যে যৌন নিপীড়নের মামলা দায়ের করতে পারেন। […]

দুর্নীতিতে পাঁচবার বিশ্বচ্যাম্পিয়ন হয়ে এখন বড় গলা : তথ্যমন্ত্রী জাতীয় ফিচার

“বিএনপিই বিদেশিদের দেশের অভ্যন্তরীণ বিষয়ে বক্তব্য রাখতে উৎসাহিত করে”

তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি বিভিন্ন দূতাবাসে রাত বিরাতে ধর্না দেয়। সেই কারণে কেউ কেউ কোনো কোনো সময় বক্তব্য দেন। এই মন্তব্য করার জন্য বিএনপিই তাদের উৎসাহিত করে। আজ শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রাম সার্কিট হাউজে অনুষ্ঠিত চট্টগ্রাম মহানগর, উত্তর-দক্ষিণ আওয়ামী লীগ এবং স্থানীয় সংসদ সদস্যদের সমন্বয় সভায় […]

"ফখরুলের পাকিস্তান আমলের প্রশংসা রাষ্ট্রদ্রোহিতার শামিল" জাতীয় ফিচার

“গণতান্ত্রিক আদর্শ ও মূল্যবোধের প্রধান অন্তরায় হলো বিএনপি”

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন,এদেশে মহান মুক্তিযুদ্ধের চেতনা এবং গণতান্ত্রিক আদর্শ ও মূল্যবোধের প্রধান অন্তরায় হলো বিএনপি। আজ শুক্রবার এক বিবৃতিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত মন্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি একথা বলেন। ওবায়দুল কাদের বলেন, সরকারবিরোধী আন্দোলনে জনগণের সাড়া না […]

জাতীয় ফিচার

“পাঁচ মাসের খাদ্য আমদানির রিজার্ভ আছে”

প্রধানমন্ত্রী শেখ হাসিনা রিজার্ভ সম্পর্কে জনগণকে বিভ্রান্তকারী লোকদের নিন্দা করে বলেছেন, এটা ঠিক যে আমাদের রিজার্ভ থেকে (দেশবাসীর কল্যাণে) খরচ করতে হবে। আমাদের কাছে এত পরিমাণ রিজার্ভ মানি আছে যে, আমরা পাঁচ মাসের জন্য খাদ্য আমদানি করতে পারি, যদিও যেকোনো দুর্যোগ কাটিয়ে উঠতে তিন মাসের জন্য খাদ্য আমদানির জন্য রিজার্ভ থাকতে হয়। আজ শুক্রবার বিকেলে […]

জাতীয়

বিরলে বিদ্যালয়ের পরিত্যাক্ত কক্ষ থেকে দুই ভাইয়ের মরদেহ উদ্ধার

দিনাজপুরের বিরলে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি পরিত্যাক্ত ভবনের কক্ষ থেকে দুই শিশুর লাশ পাওয়া গেছে। আজ শুক্রবার সকাল ৯টায় স্থানীয় লোকজনের সংবাদের ভিত্তিতে বিরল থানার পুলিশ শিশু দুটির লাশ উদ্ধার করে। মারা যাওয়া দুই শিশু হলো—রিমন ইসলাম (৭) ও তার ভাই ইমরান হোসেন (৩)। তারা উপজেলার পৌর শহরের শংকরপুর গ্রামের শরিফুল ইসলামের (৩৫) ছেলে। […]

জাতীয়

চীনের জিনজিয়াংয়ে আবাসিক ভবনে আগুন; নিহত ১০

চীনের উত্তরপশ্চিমাঞ্চলীয় জিনজিয়াংএ একটি আবাসিক ভবনে ভয়াবহ আগুনে ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও নয়জন আহত হয়েছেন। আজ শুক্রবার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়া একথা জানিয়েছে। খবরে বলা হয়, বৃহস্পতিবার রাত সাড়ে সাতটার দিকে একটি বহুতল ভবনে আগুন ছড়িয়ে পড়ে। এতে দগ্ধদের ‘জরুরি চিকিৎসা দেয়া সত্ত্বেও ১০ জনের মৃত্যু হয়।’ তারা আরো জানায়, ‘আগুনে মারাত্মকভাবে দগ্ধ […]

জাতীয় ফিচার

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী

মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শুক্রবার সকালে প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এবিএম সারওয়ার-ই-আলম এ তথ্য নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার মালয়েশিয়ার দশম প্রধানমন্ত্রী হিসেবে রাজধানী কুয়ালালামপুরে আস্তানা নেগারা রাজপ্রাসাদে রাজা আল সুলতান আবদুল্লাহর কাছে শপথ নেন ৭৫ বছর বয়সী পাকাতান হারাপান জোটের নেতা আনোয়ার ইব্রাহিম। শপথ নেয়ার পর প্রথম টুইট বার্তায় […]