জাতীয়

বিরলে বিদ্যালয়ের পরিত্যাক্ত কক্ষ থেকে দুই ভাইয়ের মরদেহ উদ্ধার

দিনাজপুরের বিরলে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি পরিত্যাক্ত ভবনের কক্ষ থেকে দুই শিশুর লাশ পাওয়া গেছে।

আজ শুক্রবার সকাল ৯টায় স্থানীয় লোকজনের সংবাদের ভিত্তিতে বিরল থানার পুলিশ শিশু দুটির লাশ উদ্ধার করে।

মারা যাওয়া দুই শিশু হলো—রিমন ইসলাম (৭) ও তার ভাই ইমরান হোসেন (৩)। তারা উপজেলার পৌর শহরের শংকরপুর গ্রামের শরিফুল ইসলামের (৩৫) ছেলে।

এ বিষয়ে বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল হাসান বলেন, আজ সকালে জাতীয় জরুরি সেবা নম্বরে (৯৯৯) ফোন পেয়ে বিদ্যালয়ের পরিত্যাক্ত কক্ষে দুই শিশুর লাশ পড়ে থাকার কথা জানতে পারেন। পরে ঘটনাস্থল থেকে লাশ দুটি উদ্ধার করা হয়েছে। তাদের বাবার সন্ধান পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে শিশু দুটি হত্যার শিকার হয়েছে। বাবার খোঁজ পেলে প্রকৃত ঘটনা জানা যাবে।

এ বিষয়ে শরীফুল ইসলামের বাবা রফিকুল ইসলাম বলেন, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় শীতের পোশাক কিনে দেওয়ার কথা বলে দুই সন্তান নিয়ে বাড়ি থেকে বের হন শরিফুল। অনেক রাত পর্যন্ত বাড়ি না ফিরলে শরিফুলের মুঠোফোনে কল করেন তিনি। দিবাগত রাত আড়াইটায় ফোন ধরে শরিফুল তাঁকে বলেন, ছেলেদের বিষ খাইয়ে মেরে ফেলেছেন, নিজেও বিষ খাবেন। তবে কোথায় আছেন, তা না জানিয়ে ফোন কেটে দেন। এখন পর্যন্ত তিনি নিখোঁজ।

আরও পড়ুনঃ সরকার বৈশ্বিক মন্দা কাটিয়ে উঠতে অত্যন্ত সক্রিয়: প্রধানমন্ত্রী

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র