জাতীয়

পাকিস্তানে কয়লা খনিতে বিষ্ফোরণে নিহত ৯

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় একটি কয়লা খনিতে বিস্ফোরণে ৯ জন শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন। বুধবার ওরাকজাই জেলার কয়লা খনিতে বিস্ফোরণ হয়। এ বিষয়ে ওরাকজাই জেলার ডেপুটি কমিশনার আদনান ফরিদ বলেন, ঘটনার সময় খনিতে ১৩ শ্রমিক কাজ করছিলেন। বিস্ফোরণের পর তারা সবাই খনিতে আটকা পড়েন। উদ্ধারকারী দল, স্থানীয় স্বেচ্ছাসেবী এবং পুলিশ […]

জাতীয় ফিচার

“লোক হবে না বলেই সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে চায় না বিএনপি”

লোক হবে না বলেই সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে চায় না বিএনপি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। আজ বৃহস্পতিবার সকালে রাজধানীতে ‘বুদ্ধিজীবী হত্যার নীলনকশার দিন ১০ ডিসেম্বর কেন বিএনপির সমাবেশ’ শীর্ষক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। এ মানববন্ধনের আয়োজন করে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ […]

রোহিঙ্গাদের কারণে স্থানীয় জনগোষ্ঠীর চিকিৎসা ব্যাহত হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী জাতীয় ফিচার

ঢাকা ও চট্টগ্রামে এইডসে আক্রান্ত বেশি: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক বলেছেন, মধ্যপ্রাচ্যে ও আফ্রিকা থেকে দেশে আসা মানুষ এইডসে বেশি আক্রান্ত হয়। ঢাকা ও চট্টগ্রামে এর মাত্রা বেশি। আজ বৃহস্পতিবার বিশ্ব এইডস দিবস উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। জাহিদ মালেক বলেন, বিদেশে যাওয়া আসার সময় আমাদেরকে সচেতন হতে হবে। তাহলেই কমে যাবে এইডস। সামাজিক প্রতিবন্ধকতা […]

জাতীয়

হাইতিতে অপরাধী চক্রের হামলায় ১২ জন নিহত

হাইতিতে অপরাধী চক্রের হামলায় ১২ জন নিহত হয়েছে। হামলার সময় সেখানের অনেক ঘরবাড়ি পুড়িয়ে দেয়া হয়েছে। বুধবার দেশটির এক কর্মকর্তা এ কথা জানিয়েছেন। এ বিষয়ে মেয়র জোসেফ জিয়ানসন গুইলাউমি বলেন, কয়েকদিন আগে পুলিশ ও বাসিন্দারা রাজধানী পোর্ট-অ-প্রিন্সের উত্তরের কবেরাট শহর থেকে অপরাধী চক্রের সদস্যদের বিতাড়িত করে। তবে তারা ফিরে এসে মঙ্গলবার রাতে এ ভয়াবহ হামলা […]

সুশৃঙ্খলভাবে রাজনৈতিক কর্মসূচি পালন করুন : স্বরাষ্ট্রমন্ত্রী জাতীয় ফিচার

“ডিসেম্বর মাসকে যেন মুক্তিযোদ্ধা মাস হিসেবে ঘোষণা করা হয়”

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আমাদের বীর মুক্তিযোদ্ধাদের দীর্ঘ দিনের প্রাণের দাবি ছিল বিজয়ের মাস ডিসেম্বরকে মুক্তিযোদ্ধা মাস হিসেবে ঘোষণা করার। আমি মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের প্রতি দাবি জানাবো, ডিসেম্বর মাসকে মুক্তিযোদ্ধা মাস হিসেবে যেনো ঘোষণা করা হয়। আজ বৃহস্পতিবার বীর মুক্তিযোদ্ধা সমাবেশে এ দাবির কথা বলেন তিনি। ঢাকা জেলা ইউনিট […]

খেলা ফিচার

পোল্যান্ডকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে আর্জেন্টিনা

মেক্সিকো ও পোল্যান্ড দুই দলকেই ২-০ গোলের ব্যবধানে হারিয়ে গ্রুপ চ্যাপিয়ন হয়ে দ্বিতীয় রাউন্ডে উঠলো আর্জেন্টিনা। চার পরিবর্তন নিয়ে পোল্যান্ডের বিপক্ষে এদিন খেলতে নামে আর্জেন্টিনা। ম্যাচের ১১ মিনিটে ডান পাশ দিয়ে মেসির জোড়ালো শট রুখে দেন পোলিশ গোলরক্ষক সিজনি। ৩৫ মিনিটে সিজনি ডি বক্সের ভেতর ফাউল করে বসেন মেসিকে। রেফারি ভিএআর এর মাধ্যমে পেনাল্টির সিদ্ধান্ত […]

জীবনযাপন

খুব সহজে ঘরেই তৈরি করুন বাটার

বিভিন্ন রেসিপিতে বাটার ব্যবহার করা হয়। আর এই বাটার যদি ঘরেই তৈরি করে নেয়া যায় একটি মাত্র উপাদান দিয়ে তাহলেতো আর কোন কথাই নেই। আসুন্ দেখে নেই কিভাবে ঘরেই বাটার তৈরি করবেন; উপকরণ; দুধের সর ১ কাপ (সোয়া ২ লিটার ফুলক্রিম দুধের) ফ্রিজের ঠাণ্ডা পানি ১ বোল প্রণালী; দুধের সর ১ কাপের মত হয়ে গেলে […]

জাতীয়

১৫০ যাত্রী নিয়ে চট্টগ্রামে নেপাল এয়ারলাইন্সের ফ্লাইটের জরুরি অবতরণ

১৫০ জন যাত্রী নিয়ে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে নেপাল এয়ারলাইন্সের একটি ফ্লাইট। বুধবার রাত ৮টা ৩৫ মিনিটে ফ্লাইটটি চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরী অবতরণ করে বলে বিমানবন্দরের পরিচালক বিষয়টি নিশ্চিত করেছেন। নেপাল থেকে ১৫০ যাত্রী নিয়ে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে যাওয়ার কথা ছিল ফ্লাইটটির। এতে ৯ জন ক্রু ছিলেন। পথে ফায়ার […]

খেলা ফিচার

ফ্রান্সকে হারিয়েও নকআউট পর্বে উঠতে পারল না তিউনিশিয়া

তিউনিশিয়ার কাছে ১-০ গোলে হেরে গেছে ফ্রান্স। অবশ্য নক আউট নিশ্চিতের জন্য জয় ছাড়া কোন বিকল্প পথ খোলা ছিলনা তিউনিশিয়ার সামনে। শেষ পর্যন্ত জয়লাভ করার পরও অবশ্য নক আউট পর্বে খেলার সুযোগ হলোনা তিউনিশিয়ার। ডেনমার্ককে হারানো অস্ট্রেলিয়া গ্রুপ রানারআপ হিসেবে নিশ্চিত করেছে শেষ ষোল। ম্যাচের শুরুতেই ৮ম মিনিটেই আক্রমনে যায় তিউনিসিয়া। বাঁ প্রান্ত দিয়ে ফ্রি […]

জাতীয় ফিচার

রাজশাহীর আট জেলায় বৃহস্পতিবার থেকে পরিবহন ধর্মঘট

রাজশাহী বিভাগের আট জেলায় ১০ দফা দাবিতে বৃহস্পতিবার সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট ডেকেছে পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। বুধবার বিকেলে রাজশাহী সড়ক পরিবহন গ্রুপ কার্যালয়ে যৌথ-সভা শেষে রাজশাহী বিভাগীয় পরিবহন মালিক সমিতির সভাপতি সাফকাত মঞ্জুর এই ঘোষণা দেন। এর আগে গত ২৬ নভেম্বর নাটোরে বিভাগীয় পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সভায় ১০ দফা দাবি […]