জাতীয় ফিচার

“লোক হবে না বলেই সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে চায় না বিএনপি”

লোক হবে না বলেই সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে চায় না বিএনপি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

আজ বৃহস্পতিবার সকালে রাজধানীতে ‘বুদ্ধিজীবী হত্যার নীলনকশার দিন ১০ ডিসেম্বর কেন বিএনপির সমাবেশ’ শীর্ষক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। এ মানববন্ধনের আয়োজন করে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, পাকিস্তানিদের বিরুদ্ধে বঙ্গবন্ধু সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতার ডাক দিয়েছিলেন। সেখানে (সোহরাওয়ার্দীতে) পাকিস্তানিরা আত্মসমর্পণ করেছিল। সে কারণেও বিএনপি সেখানে সমাবেশ করতে চায় না। তারা নয়াপল্টনে করতে চায়। সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করলে তো তারা গাড়ি ভাঙচুর করতে পারবে না।

সেদিন আওয়ামী লীগও মাঠে থাকবে উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, ঢাকা শহরে বিশৃঙ্খলা করতে দেয়া হবে না। সেদিন আওয়ামী লীগও মাঠে থাকবে। অরাজকতা করলে ছাড় দেয়া হবে না। নয়াপল্টনে সমাবেশ করার নামে অরাজকতা করলে সরকার কঠোর হাতে দমন করবে।

আরও পড়ুনঃ  ঢাকা ও চট্টগ্রামে এইডসে আক্রান্ত বেশি: স্বাস্থ্যমন্ত্রী

রিপোর্টার

About Author

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র