খেলা ফিচার

পর্তুগালকে হারিয়ে নকআউটে কোরিয়া

পর্তুগালকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপের নকআউট রাউন্ডে জায়গা করে নিল দক্ষিণ কোরিয়া। ম্যাচের শুরুতে গোল পেতে বেশি অপেক্ষা করতে হয়নি পর্তুগালের। ম্যাচের ৫ মিনিটের মাথায় ডান পাশ থেকে ডিয়েগো দালোতের বাড়ানো ক্রসে দারুণ এক গোল করে পর্তুগালকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন রিকার্ডো হোর্তা। এবারের বিশ্বকাপে তিনি পর্তুগালের ৩য় খেলোয়াড় যিনি বিশ্বকাপে অভিষেক ম্যাচেই গোল করলেন। […]

এসএসসি পরীক্ষার্থী মৃত্যু জাতীয়

রাজধানীতে প্রাইভেট কারের নিচে পিষ্ট হয়ে নারীর মৃত্যু

রাজধানীর শাহবাগে সড়ক দুর্ঘটনায় রুবিনা আক্তার (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন। শুক্রবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। এ বিষয়ে প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলের যাত্রী এক নারীকে প্রাইভেটকার ধাক্কা দেয়। এতে ছিটকে পড়ে গাড়ির নিচেই আটকে পড়েন নারী। পরে চালক গাড়ি না থামিয়ে বেপরোয়া গতিতে টিএসসি দিয়ে নীলক্ষেত এলাকার দিকে যাচ্ছিলেন। এ সময় উপস্থিত জনতা গাড়ির দিকে […]

কক্সবাজারে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু জাতীয়

কক্সবাজারে পুকুরে ডুবে দুই শিশুর প্রাণহানি

কক্সবাজারের মহেশখালীর ঘোনারপাড়ায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মৃত দুই শিশু পরস্পরের প্রতিবেশী। শুক্রবার দুপুরে মহেশখালী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পূর্ব ঘোনারপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। মৃতরা হলো, ঘোনার-পাড়ার রিয়াজুল করিমের মেয়ে তাহালিশা মনি এবং একই এলাকার শফিউল আলমের মেয়ে আলিফা মনি। এ বিষয়ে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব কুমার চৌধুরী জানায়, শুক্রবার দুপুরে […]

খেলা

বাংলাদেশি সমর্থকদের ধন্যবাদ জানালেন আর্জেন্টাইন কোচ

বাংলাদেশের মেসি ভক্তদের অস্ট্রেলিয়ার বিপক্ষে রাউন্ড অব সিক্সটিনের লড়াইয়ের আগে সংবাদ সম্মেলনে ধন্যবাদ জানিয়ে আর্জেন্টাইন কোচ লিওনেল স্ক্যালোনি বলেছেন, দিয়েগো ম্যারাডোনার পর লিওনেল মেসির কারণে সারা বিশ্বজুড়ে আমাদের জাতীয় দলের সমর্থন বেড়েছে। আমরা গর্বিত ও খুশি যে, বাংলাদেশের মতো একটি দেশ আমাদের এভাবে সমর্থন দিয়ে যাচ্ছে। এমন ভালোবাসার জন্য বাংলাদেশি সমর্থকদের ধন্যবাদ। শনিবার কাতারের আহমাদ […]

দেশ ছেড়ে পালিয়ে যাওয়া অপরাধীরাই অপপ্রচারের নেপথ্যে: প্রধানমন্ত্রী জাতীয় ফিচার

“প্রতিবন্ধীদের ছাড়া রাষ্ট্রের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়”

প্রতিবন্ধী জনগোষ্ঠী আমাদের সমাজের অবিচ্ছেদ্য অংশ উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রতিবন্ধী জনগোষ্ঠী আমাদের সমাজের অবিচ্ছেদ্য অংশ, তাদের বাদ দিয়ে রাষ্ট্রের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। তাই তাদের দক্ষ জনশক্তিতে রূপান্তরিত করতে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের মাধ্যমে স্বাস্থ্যসেবা, শিক্ষা ও প্রশিক্ষণ দেওয়া এবং কর্মসংস্থান সৃষ্টিসহ বহুবিধ উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করে চলেছে। শনিবার […]

জাতীয় ফিচার

“১০ ডিসেম্বর জনসভায় খালেদা জিয়ার যাওয়ার চিন্তা অলীক ও উদ্ভট”

১০ ডিসেম্বর বিএনপির জনসভায় বেগম খালেদা জিয়ার যাওয়া না যাওয়ার আলোচনা অবাস্তব ও এটি উদ্ভট অলীক চিন্তা বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। আজ শুক্রবার চট্টগ্রামের নেভী কনভেনশন সেন্টারে আয়োজিত সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজের পুণর্মিলনী উৎসবে প্রধান অতিথির বক্তৃতা শেষে তিনি একথা বলেন। তিনি বলেন, […]

জাতীয়

ভয়েস অব আমেরিকার সম্প্রচার নিষিদ্ধ করেছে আফগানিস্তান

আফগানিস্তানে মার্কিন গণমাধ্যম ভয়েস অব আমেরিকা এবং রেডিও ফ্রি ইউরোপ/রেডিও লিবার্টির সম্প্রচার নিষিদ্ধ করেছে তালেবান সরকার। বৃহস্পতিবার এই নিষিদ্ধের কথা জানায় তালেবান কর্তৃপক্ষ। এ বিষয়ে তালেবান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল কাহার বলখি এক লিখিত বিবৃতিতে জানিয়েছেন, কোনো সম্প্রচার মাধ্যম যদি বারবার আফগানিস্তানের প্রেস আইন ভঙ্গ করে তবে তাদের সম্প্রচার করার সুযোগ কেড়ে নেয়া হবে। ভয়েস […]

ব্যবসা-বাণিজ্য

পরিবেশ ব্যবস্থাপনা উন্নয়নে বাংলাদেশকে ২৫ কোটি ডলার ঋণ দিলো বিশ্বব্যাংক

পরিবেশ ব্যবস্থাপনা শক্তিশালী করতে এবং সবুজ বিনিয়োগে বাংলাদেশকে জন্য ২৫ কোটি ডলার ঋণ অনুমোদন করেছে বিশ্বব্যাংক। বাংলাদেশি মুদ্রায় এই ঋণের পরিমাণ ২ হাজার ৫৫০ কোটি টাকা। আজ শুক্রবার সংস্থাটির প্রধান কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, এ অর্থায়ন বাংলাদেশকে পরিবেশ ব্যবস্থাপনার উন্নয়নে সহায়তা করবে। বাংলাদেশের পরিবেশ ব্যবস্থাপনা […]

উল্লেখযোগ্য অর্থনৈতিক উন্নয়ন করেছে : বিশ্বব্যাংক জাতীয়

“দরিদ্র দেশগুলোর ওপর ঋণের বোঝা বেড়েছে”

গত বছরের চেয়ে চলতি বছর বিশ্বের দরিদ্র দেশগুলোর ঋণ নেয়ার হার ৩৫ শতাংশ বেড়েছে বলে জানিয়েছেন বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড ম্যালপাস। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আয়োজিত এক সেমিনারে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট মালপাস বলেন, উল্লেখিত ঋণের দুই তৃতীয়াংশই চীন যোগান দিয়েছে। এই অর্থের পরিমাণ বিশাল; এই পরিমাণ অর্থের সুদের হারও অনেক বেশি। যে সব দেশ ঋণ নিয়েছে তাদের […]

খেরসনে রাশিয়ার গোলাবর্ষণে নিহত ১৫ জাতীয়

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ইউক্রেনের সর্বোচ্চ ১৩ হাজার সৈন্য নিহত

ইউক্রেনে গত ফেব্রুয়ারিতে রুশ আগ্রাসন শুরুর পর থেকে দেশটির সর্বোচ্চ ১৩ হাজার সৈন্য নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির এক সিনিয়র সহকারি। জেলেনস্কির সহকারি মিখাইলো পদলইয়াক বৃহস্পতিবার ইউক্রেনের চ্যানেল-২৪কে বলেন, ইউক্রেন যুদ্ধের জেলারেল স্টাফ থেকে আমরা সরকারিভাবে যে ধারণা পেয়েছি তাতে এ যুদ্ধে ১০ হাজার থেকে সর্বোচ্চ ১৩ হাজার সৈন্য নিহত হওয়ার কথা […]