ডলার বেচাকেনায় অনিয়ম, ৬ ব্যাংককে বাংলাদেশ ব্যাংকের চিঠি ব্যবসা-বাণিজ্য

“শান্তিরক্ষা মিশনের সদস্যরাও পাবেন রেমিট্যান্স প্রণোদনা”

এখন থেকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কর্মরত দেশের সেনা, নৌ, বিমান ও পুলিশ বাহিনীর সদস্যরাও রেমিট্যান্স প্রণোদনা পাবেন বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। আজ রোববার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা ও নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপনে এ কথা বলা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, জাতিসংঘ শান্তিরক্ষা মিশন থেকে সশস্ত্র বাহিনীর সদস্যদের অর্জিত রেমিট্যান্সের বিপরীতে নগদ সহায়তা দেওয়া […]

জাতীয়

ইরানে গুপ্তচরবৃত্তির অপরাধে চারজনের মৃত্যুদণ্ড

ইসরায়েলের গোয়েন্দাবাহিনীর সঙ্গে গুপ্তচরবৃত্তির অপরাধে চারজনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। শনিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। রোববার ভোরে ফাঁসি দেওয়া হয় হোসেইন ওরদৌখানজাদেহ, শাহিন ইমানি মাহমুদাবাদ, মিলাদ আশরাফি আতবাতান ও মানুচেহর শাহবন্দি বোজান্দি নামের এই চারজনকে । অভিযুক্তদের দুর্বৃত্ত উল্লেখ করে ইরানের জুডিশিয়ারি থেকে জানানো হয়েছে, তারা ইসরায়েলের গোয়ান্দো বাহিনীর নির্দেশে […]

জাতীয়

চিকিৎসকদের রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে। চিকিৎসকরা যদি ভুল করেন, তাহলে রোগীটা মারা যান। অর্থাৎ চিকিৎসকরা ভুল করলে সংশোধনের সুযোগ নেই। আজ রোববার সচিবালয়ের জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ৪০তম বিসিএসের মাধ্যমে ১০৬ চিকিৎসক কর্মকর্তার যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা […]

জাতীয় ফিচার

চট্টগ্রাম বদলে গেছে, বাংলাদেশ বদলে গেছে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, চট্টগ্রাম বদলে গেছে, বাংলাদেশ বদলে গেছে। আজকে খালি পায়ে মানুষ দেখা যায়না, ছেড়া কাপড় পড়া মানুষ দেখা যায়না। আকাশ থেকেও কুঁড়েঘর খুঁজে পাওয়া যায়না। এটি কোন যাদুর কারণে হয়নি জননেত্রী শেখ হাসিনার যাদুকরি নেতৃত্বের কারণে হয়েছে। মন্ত্রী আজ দুপুরে চট্টগ্রামের […]

১২ কেজির এলপিজি সিলিন্ডার এখন ১২৩৫ টাকা জাতীয়

আবারও বাড়লো এলপিজির ১২ কেজি সিলিন্ডারের দাম

মাত্র এক মাসের ব্যবধানে আবারও তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম ভোক্তা পর্যায়ে কেজিপ্রতি ৩ টাকা ৮৩ পয়সা বাড়ানো হয়েছে। এই দাম গত নভেম্বর মাসের তুলনায় ৩ দশমিক ৬৮ শতাংশ বেশি। আগামী বুধবার সন্ধ্যা ৬টা থেকে এলপিজির ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ২৫১ থেকে বেড়ে ১ হাজার ২৯৭ টাকা হিসেবে কার্যকর হবে। আজ রোববার ভার্চুয়াল […]

জাতীয় ফিচার

যুদ্ধাপরাধীদের রোষানল থেকে বাঁচাতে নৌকায় ভোট দিন: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, আমরা আপনাদের দোয়া, সহযোগিতা ও ভোট চাই। কারণ, যাতে যুদ্ধাপরাধী ও খুনিরা আবার ক্ষমতায় এসে বাংলাদেশের জনগণের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে না পারে। আজ রোববার বিকেলে বন্দরনগরীর ঐতিহাসিক পোলো গ্রাউন্ডে লাখো মানুষের বিশাল সমাবেশে প্রধান অতিথির ভাষণে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, যাওয়ার আগে আমি আপনার […]

জাতীয়

নতুন পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ শুরু করেছে ইরান

ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খুজেস্তানে একটি নতুন পারমাণবিক কেন্দ্র নির্মাণ শুরু করেছে দেশটির সরকার। শনিবার দেশটির পরমাণু শক্তি সংস্থা এ কথা জানিয়েছে। ইরানের পরমাণু শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামি এক টেলিভিশন বক্তব্যে জানান, খুজেস্তানের সদেগান জেলায় ৩০০ মেগাওয়াট কারুন বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ শুরু হয়েছে। প্ল্যান্টটি নির্মাণে সাত বছরে সময় লাগবে এবং ১.৫ বিলিয়ন থেকে ২ বিলিয়ন […]

ফিচার ব্যবসা-বাণিজ্য

“রমজান সামনে রেখে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে পদক্ষেপ নেবে সরকার”

রমজান মাস সামনে রেখে দেশের সাধারণ ভোক্তাদের নিত্যপণ্য ক্রয়ে যেন সমস্যা না হয়, দ্রব্যের দাম অতিরিক্ত না বাড়ে, সরকার সে বিষয়ে পদক্ষেপ নেবে বলে আশ্বাস দিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। আজ রোববার বাণিজ্যমন্ত্রীর সভাপতিত্বে সার্বিক ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ সংক্রান্ত ‘পরামর্শক কমিটি’র সভা সভাশেষে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয় সভাকক্ষে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন টিপু মুনশি। বানিজ্যমন্ত্রী বলেন, […]

বিএনপির সমাবেশে আ. লীগের কেউ হামলায় জড়ালে শাস্তি: কাদের জাতীয় ফিচার

তত্ত্বাবধায়কের ভূত মাথা থেকে নামিয়ে ফেলুন: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, খেলা হবে দেখে যান ফখরুল সাহেব, আমীর খসরু সাহেব। এখানে দাঁড়িয়ে বড় বড় কথা বলেছেন। আমীর খসরু, নোমান সাহেব, মীর নাছির সাহেব আজ দেখুন। সংবিধান সংশোধন হবে না, মাথা থেকে তত্ত্বাবধায়ক সরকারের ভূত নামিয়ে ফেলুন। রোববার (৪ ডিসেম্বর) বিকেলে চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় এ কথা […]

ডেঙ্গুতে আক্রান্ত জাতীয় ফিচার

দেশে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু

দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় তিনজন মারা গেছেন। এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু জ্বরে ২৫৭ জনের মৃত্যু হয়েছে। আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, শনিবার (৩ ডিসেম্বর) সকাল ৮টা থেকে রোববার সকাল […]