জাতীয় ফিচার

“সমাবেশের নামে বিশৃঙ্খলা করলে বিএনপিকে ছাড় দেয়া হবে না”

সমাবেশের নামে বিএনপি যদি বাড়াবাড়ি ও বিশৃঙ্খলা করে এবং জনগণের জানমালের প্রতি হুমকি সৃষ্টি করে তাহলে কোন ছাড় দেয়া হবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ সোমবার হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ৫৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর কবরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। ওবায়দুল কাদের […]

জাতীয় ফিচার

নভেম্বরে দেশের সার্বিক মুদ্রাস্ফীতি কমেছে: পরিকল্পনামন্ত্রী

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন , দেশে নভেম্বরে সার্বিক মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৮ দশমিক ৮৫ শতাংশে। যা আগের মাসে ছিল ৮ দশমিক ৯১ শতাংশ। আজ সোমবার পরিকল্পনা মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান মূল্যস্ফীতির সর্বশেষ তথ্য প্রকাশ করেন। মন্ত্রী বলেন, নভেম্বর মাসে অত্যন্ত ভালো খবর পেয়েছি। মূল্যস্ফীতি ডিসেম্বরে আরও কমার সম্ভাবনা আছে। লক্ষ্যমাত্রা অনুযায়ী ধান, […]

জাতীয় ফিচার

“স্বাস্থ্য সুরক্ষা আইনে জেল-জরিমানা থাকায় ভুল চিকিৎসা কমবে”

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, চিকিৎসায় যদি কারও ভুল হয়, কিংবা অবহেলা থাকে, শাস্তির বিধান রয়েছে স্বাস্থ্য সুরক্ষা আইনে। দোষ প্রমাণিত হলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। সেটা ডাক্তারদের বিরুদ্ধেও হবে, প্রতিষ্ঠানসহ যারা জড়িত থাকবেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সেখানে আর্থিক থেকে শুরু করে জেলের বিষয়টিও রয়েছে। এতে সমস্যা কমে আসবে অনেকাংশে। আজ সোমবার সচিবালয়ে স্বাস্থ্য […]

জাতীয়

“রোহিঙ্গাদের বিস্মৃত সংকটে পরিণত হতে দেবে না যুক্তরাষ্ট্র”

যুক্তরাষ্ট্র জাতিসংঘের সংস্থাগুলোকে সাথে নিয়ে রোহিঙ্গা ইস্যুকে ‘বিস্মৃত সঙ্কট’ হতে দেবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশে সফররত মার্কিন যুক্তরাষ্ট্রের জনসংখ্যা, শরণার্থী ও অভিবাসন ব্যুরোর সহকারী সেক্রেটারি জুলিয়েটা ভালস নোয়েস। ইউএনএইচসিআর, আইওএম, ইউনিসেফ, ইউএনএফপিএ, এএফপি এবং ডব্লিউএইচওসহ জাতিসংঘের বিভিন্ন সংস্থার কর্মকর্তাদের সাথে বৈঠকের পর তিনি টুইট করেন, আমরা এটিকে বিস্মৃত সংকটে পরিণত হতে দেব না। এসময় […]

জাতীয় ফিচার

নতুন জঙ্গি সংগঠনের ৫ সদস্য গ্রেপ্তার

রাজধানীর গুলিস্তান ও নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে অভিযান চালিয়ে নতুন জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র‍্যাব। রোববার রাতে তাদের গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। তিনি বলেন, নতুন জঙ্গি সংগঠন ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র পাঁচ সদস্যকে গুলিস্তান ও নারায়ণগঞ্জের […]

রিজার্ভের অর্থ কেউ আত্মসাৎ করেনি : প্রধানমন্ত্রী খেলা ফিচার

ভারতের বিপক্ষে জয়ে ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়ানডে ম্যাচে ভারতের বিরুদ্ধে জয়ী হওয়ায় বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়, কোচ ও ম্যানেজারসহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়েছেন । রোববার শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মেহেদী হাসান মিরাজ ও মুস্তাফিজুর রহমানের বীরত্বে অবিশ্বাস্য জয় পায় টাইগাররা। এই জয়ের পর জাতীয় দলকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অভিনন্দন […]

জাতীয় ফিচার

আগামী বছর থেকে স্কুলে কোডিং ও অ্যানিমেশন শেখানো হবে

দ্রুত পরিবর্তনশীল বিশ্বে বিজ্ঞান প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে চলতে আগামী বছরের জানুয়ারি থেকে স্কুলে কোডিং, ডিজাইন ও অ্যানিমেশন শেখানো হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আজ রোববার দুপুরে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্যার জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবন উদ্বোধন ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানিয়েছেন। শিক্ষামন্ত্রী বলেন, আমরা এখন […]

জাতীয়

নাইজেরিয়ায় বন্দুক হামলায় নিহত ১২

নাইজেরিয়ার উত্তরাঞ্চলে বন্দুকধারীদের হামলায় মসজিদের ইমামসহ অন্তত ১২ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আরও কয়েকজনকে অপহরণ করা হয়েছে। শনিবার এশার নামাজের সময় এ ঘটনা ঘটে বলে রোববার ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। এ বিষয়ে দেশটির প্রেসিডেন্ট মুহাম্মাদ বুহারির নিজ প্রদেশ ক্যাটসিনার ফুন্তুয়া এলাকার বাসিন্দা লাওয়াল হারুনা বলেন, বন্দুকধারীরা মোটরসাইকেলে করে মাইগামজি মসজিদে […]

খেলা ফিচার

পোল্যান্ডকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স

তারকা ফুটবলার কিলিয়ান এমবাপ্পের জোড়া গোলে পোল্যান্ডের বিপক্ষে দাপুটে জয় নিয়ে কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ফ্রান্স। দোহার আল থুমামা স্টেডিয়ামে অনুষ্ঠিত শোষ ষোলর ম্যাচে পোল্যান্ডকে ৩-১ গোলে পরাজিত করেছে ফ্রান্স। বিজয়ী দলের হয়ে অপর গোলটি করেছেন অলিভার গিরুদ। পোল্যান্ডের হয়ে একমাত্র গোলটি করেছেন রবার্ট লিওয়ানদোস্কি। এর আগে সব ধরনের প্রতিযোগিতায় ৭ ম্যাচে পোল্যান্ডের […]

খেলা ফিচার

ভারতের বিপক্ষে ঐতিহাসিক জয় বাংলাদেশের

ভারতের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ভারতের ছুঁড়ে দেয়া ১৮৭ রানের টার্গেটে খেলতে নেমে এক পর্যায়ে ১৩৬ রানেই নবম উইকেট হারায় বাংলাদেশ। জয়ের জন্য শেষ ৬৩ বলে শেষ উইকেট হাতে নিয়ে ৫১ রান দরকার পড়ে টাইগারদের। কিন্তু শেষ উইকেটে মুস্তাফিজুর রহমানকে নিয়ে ৪১ বলে অবিচ্ছিন্ন ৫১ রান তুলে বাংলাদেশকে ১ উইকেটের অবিস্মরনীয় জয়ের স্বাদ পাইয়ে দেন […]