আগামী বছর থেকে স্কুলে কোডিং ও অ্যানিমেশন শেখানো হবে
দ্রুত পরিবর্তনশীল বিশ্বে বিজ্ঞান প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে চলতে আগামী বছরের জানুয়ারি থেকে স্কুলে কোডিং, ডিজাইন ও অ্যানিমেশন শেখানো হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
আজ রোববার দুপুরে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্যার জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবন উদ্বোধন ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানিয়েছেন।
শিক্ষামন্ত্রী বলেন, আমরা এখন তৈরি পোশাক শিল্প দিয়ে বৈদেশিক মুদ্রা আয় করছি। কিন্তু আগামীতে তথ্যপ্রযুক্তি খাতে সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা আয় হবে। সে জায়গায় যেতে হলে শিশুদের এখনই প্রযুক্তি উদ্ভাবনের উপযোগী করে গড়ে তুলতে হবে। তাই আগামীতে সরকার শিক্ষাকেই মেগা প্রজেক্ট হিসেবে গ্রহণ করবে।
আরও পড়ুনঃ আবারও বাড়লো এলপিজির ১২ কেজি সিলিন্ডারের দাম





