নতুন জঙ্গি সংগঠনের ৫ সদস্য গ্রেপ্তার
রাজধানীর গুলিস্তান ও নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে অভিযান চালিয়ে নতুন জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব।
রোববার রাতে তাদের গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
তিনি বলেন, নতুন জঙ্গি সংগঠন ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র পাঁচ সদস্যকে গুলিস্তান ও নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে।
এ বিষয়ে সোমবার (৫ ডিসেম্বর) দুপুরে কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলেও জানান কমান্ডার মঈন।
আরও পড়ুনঃ আবারও বাড়লো এলপিজির ১২ কেজি সিলিন্ডারের দাম






"স্বাস্থ্য সুরক্ষা আইনে জেল-জরিমানা থাকায় ভুল চিকিৎসা কমবে" - tathyasangjog
December 5, 2022[…] আরও পড়ুনঃ নতুন জঙ্গি সংগঠনের ৫ সদস্য গ্রেপ্তার […]