ইরানে গুপ্তচরবৃত্তির অপরাধে চারজনের মৃত্যুদণ্ড
ইসরায়েলের গোয়েন্দাবাহিনীর সঙ্গে গুপ্তচরবৃত্তির অপরাধে চারজনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান।
শনিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
রোববার ভোরে ফাঁসি দেওয়া হয় হোসেইন ওরদৌখানজাদেহ, শাহিন ইমানি মাহমুদাবাদ, মিলাদ আশরাফি আতবাতান ও মানুচেহর শাহবন্দি বোজান্দি নামের এই চারজনকে ।
অভিযুক্তদের দুর্বৃত্ত উল্লেখ করে ইরানের জুডিশিয়ারি থেকে জানানো হয়েছে, তারা ইসরায়েলের গোয়ান্দো বাহিনীর নির্দেশে কাজ করতো। সরকারি-বেসরকারি সম্পত্তি ধ্বংসের সঙ্গেও তারা জড়িত ছিল। সব অভিযুক্তেরই অপরাধের ইতিহাস রয়েছে। হোসেইন ওরদৌখানজাদেহর সঙ্গে মোসাদের যোগাযোগ ছিল। মানবপাচারের সঙ্গে জড়িত থাকার অপরাধে সে ২০১৪ থেকে ২০১৭ সালে গ্রিসে কারাবন্দি ছিল।
প্রতিবেদনে বলা হয়, মোসাদের কাছ থেকে ক্রিপ্টোকারেন্সি আকারে অর্থ পেতো তারা।





