জাতীয় ফিচার

“মেট্রোরেল ব্যবহারকারীদের যত্নের সঙ্গে চলাচল করতে হবে”

রাষ্ট্রীয় এই সম্পদের গুরুত্ব বুঝতে হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মেট্রোরেল ব্যবহারকারীদের যত্নের সঙ্গে চলাচল করতে হবে। আজ সোমবার দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকের সূচনা বক্তব্যে এ কথা জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, রাজধানীর গণপরিবহনে মেট্রোরেলের সংযোজন যোগাযোগ ব্যবস্থাকে আরও একধাপ এগিয়ে দিয়েছে। তবে এই মেট্রোরেল নির্মাণেও বাধা এসেছিল বলে জানিয়েছেন । প্রত্যেকটা কাজে […]

"গ্রিডে বিপর্যয়ে দায়ীদের চাকরিচ্যুত করা হবে" জাতীয় ফিচার

প্রতি মাসে সমন্বয় হবে জ্বালানি তেল-গ্যাস-বিদ্যুতের দাম: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, ‘বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (সংশোধন) অধ্যাদেশ, ২০২২’-এ দেওয়া ক্ষমতা বলে প্রতি মাসে জ্বালানি তেল, গ‌্যাস ও বিদ্যুতের দাম সমন্বয়ে সরকার একটি কৌশল নির্ধারণ করছে। আজ সোমবার রাজধানীর বিদ্যুৎ ভবনে সিরাজগঞ্জ ৬৮ মেগাওয়াট সোলার পার্ক প্রকল্পের পাওয়ার পারচেজ এগ্রিমেন্ট (পিপিএ) ও ইমপ্লিমেন্টেশন এগ্রিমেন্ট (আই) স্বাক্ষর অনুষ্ঠান শেষে […]

প্রায় ১০০ ভরি স্বর্ণ লুট, পুলিশ কনস্টেবলসহ গ্রেফতার ৮ জাতীয়

বান্দরবানে ৩ জঙ্গি গ্রেফতার

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্র্যান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থেকে অস্ত্র ও গোলাবারুদসহ ৩ জঙ্গিকে গ্রেফতার করেছে । আজ সোমবার সকালে সিটিটিসি ইউনিটের প্রধান উপ-পুলিশ মহাপরিদর্শক মো. আসাদুজ্জামান সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। মো. আসাদুজ্জামান জানান, গত দুদিন অর্থাৎ শনিবার (৭ জানুয়ারি) ও রোববার (৮ জানুয়ারি) বান্দরবানের নাইক্ষ্যংছড়ি এলাকায় অভিযান চালায় […]

ভারতের আসামে ১৭ বাংলাদেশি গ্রেপ্তার জাতীয়

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫১

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযানে ৫১ জনকে গ্রেফতার করেছে। সোমবার (৯ জানুয়ারি) সকাল ৬টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের মাদকসহ গ্রেফতার উদ্ধার করা হয় বলে জানিয়েছে ডিএমপি। গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩২টি মামলা হয়েছে। এ সময় তাদের […]

জাতীয়

ব্রাজিলের সাথে বাণিজ্যিক সহযোগিতা বাড়াতে প্রধানমন্ত্রীর আহ্বান

বাংলাদেশ ও ব্রাজিলের মধ্যে বাণিজ্যিক সহযোগিতা বৃদ্ধির প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো দিয়াস ফেরেস প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আজ তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার মো. নজরুল ইসলাম। শেখ হাসিনা দ্বিপাক্ষিক বাণিজ্য ও ব্যবসা সম্প্রসারণে ব্রাজিল সরকারকে […]

জাতীয়

শীতের পাখির মতো বিএনপি নেতাদের থেকে সাবধান থাকার আহ্বান তথ্যমন্ত্রীর

নির্বাচনের সময় শীতের পাখির মতো আসা বিএনপি নেতাদের থেকে সাবধান থাকার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ। রোববার সন্ধ্যায় চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ১৮টি উন্নয়ন প্রকল্প উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় এ সতর্কবাণী দেন। মন্ত্রী বলেন, ‘দুর্যোগ-দুর্বিপাকে বিএনপি নেতাদের কোথাও খুঁজে পাওয়া যায় না। শীতের পাখিরা এখন যেমন সাইবেরিয়া থেকে […]

জাতীয়

চীনে সড়ক দুর্ঘটনায় নিহত ১৭

চীনের জিয়াংসি প্রদেশে সড়ক দুর্ঘটনায় ১৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২২ জন। রোববার দেশটির নানচাং কাউন্টিতে বড়ো ধরনের এ দুর্ঘটনা ঘটে। রাষ্ট্রীয় মালিকানাধীন হুবেই ডেইলি মিডিয়া গ্রুপের সাথে সংশ্লিষ্ট স্থানীয় নিউজ আউটলেট জিমু জানিয়েছে, একটি ট্রাক শবযাত্রায় অংশ নেয়া লোকজনকে আঘাত হানলে হতাহতের এ ঘটনা ঘটে। হতাহতদের অধিকাংশ শবযাত্রার লোকজন। এদিকে […]

জাতীয়

“জনগণ যাদের ভোট দেবে তারাই দেশ পরিচালনা করবে”

কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, আগামী নির্বাচনে জনগণ যাদের ভোট দেবে তারাই ক্ষমতায় এসে দেশ পরিচালনা করবে। আমাদের ভোট না দিলে আমরা সালাম দিয়ে চলে যাব। জনগণ চাইলে পৃথিবীর কোনো শক্তি আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরাতে পারবে না। তাই আগামী নির্বাচনে আপনাদের ভোট কামনা করছি। রোববার বিকেলে নলতা এএমআর […]

পিটিয়ে হত্যা জাতীয়

পঞ্চগড়ে বাসের ধাক্কায় মা-ছেলে নিহত

পঞ্চগড়ের বোদায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মা-ছেলের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- পঞ্চগড়ের বোদা উপজেলার উলিপুকুরি এলাকার আশরাফুল ইসলামের স্ত্রী মাহফুজা বেগম (৫০) ও ছেলে মোটরসাইকেল চালক মিশু (২৫)। রোববার রাতে উপজেলার ময়দানদিঘী এলাকায় ঢাকা-পঞ্চগড় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামের বাড়ি থেকে পঞ্চগড়ে বোনের বাড়িতে মাকে নিয়ে মোটরসাইকেলযোগে যাচ্ছিলেন মিশু। পথে ময়দানদিঘী […]

জাতীয়

সেনেগালে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩৮

পশ্চিম আফ্রিকার সেনেগালের কাফরিনে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৩৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় ৮৭ জন আহত হয়েছেন। রোববার সেনেগালের কাফরিন শহরে এ দুর্ঘটনা ঘটে। এ বিষয়ে স্থানীয় পুলিশ জানায়, রোববার স্থানীয় সময় বিকেল ৩টা ১৫ মিনিটে কাফরিন শহরের জাতীয় সড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই বেশ কয়েকজন নিহত হন। পরে আহতদের […]