জাতীয়

নজিরবিহীন শীতে ভারতে এক দিনে ২৫ জনের মৃত্যু

প্রবল ঠান্ডায় ভারতের কানপুরে এক দিনে প্রবল ঠান্ডায় ২৫ জনের মৃত্যু হয়েছে। এদিকে ভারতের দিল্লি ঠান্ডার পাশাপাশি কুয়াশার চাদরে মোড়া। দিল্লির দক্ষিণ-পশ্চিমাঞ্চল আয়ানগরে তাপমাত্রা নেমেছে ১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে, যা স্মরণকালের সর্বনিম্ন। ঘন কুয়াশার কারণে ব্যাহত হচ্ছে বিমান, ট্রেন ও যান চলাচল। এ অবস্থায় প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। […]

জাতীয় ফিচার

“জনগণের সেবাই আওয়ামী লীগের একমাত্র মূলমন্ত্র”

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, আমরা সর্বদা জনগণের পাশে আছি এবং জনগণের সেবা করাই আমাদের মূলমন্ত্র। দেশবাসীকে দুর্ভোগ থেকে মুক্তি দিতে যা যা প্রয়োজন আওয়ামী লীগ সরকার সবই করে যাচ্ছে। তিনি বলেন, শুধু আওয়ামী লীগ সরকারই নয়, এর নেতাকর্মীরাও জনগণের প্রয়োজনে তাদের পাশে দাঁড়িয়েছে। আজ শনিবার টুঙ্গিপাড়া উপজেলা কার্যালয়ে আওয়ামী লীগের জাতীয় […]

জাতীয় ফিচার

“দেশের যুব সমাজকে আত্মকর্মসংস্থানে উৎসাহিত করতে হবে”

দেশের যুব সমাজকে আত্মকর্মসংস্থানে উৎসাহিত করতে হবে বলে মন্তব্য করেছেন বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি। আজ শনিবার ঢাকায় শেরেবাংলানগরস্থ সাবেক বাণিজ্য মেলা মাঠে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুব উন্নয়ন অধিদপ্তর আয়োজিত দু’দিন ব্যাপী “ঢাকা ক্যাটল এক্সপো-২০২৩” এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃব্যে তিনি এসব কথা বলেন। টিপু মুনশি আরো বলেন, ঢাকা ক্যাটেল এক্সপো দেশের যুব […]

"ফখরুলের পাকিস্তান আমলের প্রশংসা রাষ্ট্রদ্রোহিতার শামিল" জাতীয় ফিচার

বিএনপি শেষ পর্যন্ত নির্বাচনে আসবে: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি শেষ পর্যন্ত নির্বাচনে আসবে। অস্তিত্বের জন্য নির্বাচনে আসতেই হবে। আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নিন। আসুন, আমরা একসঙ্গে নির্বাচন করবো। নির্বাচন সুষ্ঠু হবে, অবাধ হবে। দুদিন আগে গাইবান্ধায় যে উপনির্বাচন হয়েছে, এ রকম সুষ্ঠু ও অবাধ নির্বাচন হবে। কেউই হস্তক্ষেপ করবে না। ওবায়দুল […]

জাতীয় ফিচার

শেষ পর্যন্ত বিএনপি’কে নির্বাচনে আনার চেষ্টা করা হবে

শেষ পর্যন্ত বিএনপিকে নির্বাচনে আনার জন্য চেষ্টা করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এবং কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। আজ শনিবার দুপুরে জেলার মধুপুরের শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী ও পুর্নমিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। মন্ত্রী বলেন, সংবিধানের আলোকে সববিছু হতে হবে। বিএনপি যদি দলীয়ভাবে নির্বাচনে না আসে, তারপরও দেশে […]

দেশে পরিশোধন সম্ভব নয় রাশিয়ার জ্বালানি তেল ব্যবসা-বাণিজ্য

বিশ্ববাজারে জ্বালানি তেলের বড় দর পতন

নতুন বছরের শুরুতেই বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ৮ শতাংশের ওপরে কমে গেছে। বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম পর্যালোচনায় দেখা যায়, নতুন বছরের লেনদেনের শুরুতে বিশ্ববাজারে প্রতি ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেলের দাম ছিল ৮০ দশমিক ২৬ ডলার। ৩ জানুয়ারি লেনদেনের একপর্যায়ে তা বেড়ে ৮০ দশমিক ৯৫ ডলারে উঠে যায়। এরপর থেকেই কমতে শুরু করে অপরিশোধিত জ্বালানি তেলের […]

মূল্যস্ফীতি বেড়ে ৯ দশমিক ৩৩ শতাংশ হয়েছে: পরিকল্পনামন্ত্রী জাতীয় ফিচার

বৈশ্বিক বিরূপ পরিস্থিতি মোকাবিলা করে টিকা থাকার চেষ্টা করেছে বাংলাদেশ: পরিকল্পনামন্ত্রী

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, বড় বড় অর্থনীতি সংকটের মধ্যে পড়েছে। তুলনামূলক ছোট অর্থনীতির দেশ হিসেবে বৈশ্বিক বিরূপ পরিস্থিতি মোকাবিলা করে টিকা থাকার চেষ্টা করে যাচ্ছে বাংলাদেশ। আশা করি আমরা বড় ধরনের ক্ষতি ছাড়াই পরিস্থিতি সামাল দিতে পারবো। আজ শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) ‘ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের তথ্য ভিত্তিক গ্রন্থ ব্যাংকিং অ্যালমানাক’ এর প্রকাশনা […]

ভারতের আসামে ১৭ বাংলাদেশি গ্রেপ্তার জাতীয়

রাজধানীতে মাদকবিরোধী অভিযান; গ্রেফতার ৪৮

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪৮ জনকে গ্রেফতার করেছে । মাদক বিক্রি ও সেবনের অভিযোগে তাদেরকে গ্রেফতার করা হয়। আজ শনিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ থেকে এ তথ্য জানানো হয়। ডিএমপি জানায়, ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে […]

জাতীয় ফিচার

হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৫

হবিগঞ্জের মাধবপুরে দুদিক থেকে চার গাড়ির সংঘর্ষের ঘটনায় ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন। শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শাহপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কমলাটিলা গ্রামের বাসিন্দা মাইক্রোবাস চালক সাদির আলী (২৫), একই উপজেলার মাদানগর গ্রামের মৃত নূরুল হকের ছেলে আতিকুর রহমান সিহাব […]

জাতীয়

মালয়েশিয়ায় মানসিক রোগী হত্যার অভিযোগে বাংলাদেশি গ্রেফতার

মালয়েশিয়ায় মানসিক এক রোগীকে হত্যার অভিযোগ উঠেছে মোহাম্মদ আবদুল আলিম (৩৩) নামের এক প্রবাসী বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার একটি মানসিক স্বাস্থ্যসেবা কেন্দ্রের একজন বাসিন্দাকে হত্যার অভিযোগে তার বিরুদ্ধে দেশটির ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগ আনা হয়। আদালত সূত্রে জানা যায়, গত বছরের ২৪ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যের হুলু সেলাঙ্গর জেলার বুকিত বেরন্তংয়ের […]