বিএনপির সমাবেশে আ. লীগের কেউ হামলায় জড়ালে শাস্তি: কাদের জাতীয় ফিচার

“২০২৬ সালে আমাদের মাথাপিছু আয় হবে ৪ হাজার ডলার”

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আজকে আমাদের মাথাপিছু আয় আড়াই হাজার ডলার। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ সর্বশেষ প্রতিবেদনে বলেছে, বাংলাদেশ এখন পৃথিবীর ৩৫তম অর্থনৈতিক দেশ। যেভাবে এগিয়ে চলছে, তাতে ২০২৬ সালে আমাদের মাথাপিছু আয় চার হাজার ডলারে উন্নীত হবে। আজ মঙ্গলবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর […]

মূল্যস্ফীতি বেড়ে ৯ দশমিক ৩৩ শতাংশ হয়েছে: পরিকল্পনামন্ত্রী জাতীয় ফিচার

“ইভিএম কেনার প্রকল্পে দ্রুত অনুমোদন দেবে সরকার”

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, নির্বাচন কমিশনের সব প্রয়োজন আইনের আলোকে বিচার করা হবে। যত শিগগির সম্ভব ইভিএম কেনার প্রকল্প অনুমোদন করা হবে। দ্রুত আমরা এটি করানোর চেষ্টা করবো। আজ মঙ্গলবার পরিকল্পনা মন্ত্রণালয়ে ঢাকায় নিযুক্ত সুইস রাষ্ট্রদূত নাতালি চুয়ার্ডের সঙ্গে সাক্ষাৎ শেষে পরিকল্পনামন্ত্রী এসব কথা বলেন। জানা গেছে, আরও দুই লাখ ইভিএম কেনার জন্য আট […]

জাতীয় ফিচার

টিসিবি কার্যক্রম চালাতে বড় ভর্তুকি দিতে হচ্ছে সরকারকে: বানিজ্যমন্ত্রী

সাশ্রয়ী মূল্যে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম চালিয়ে যেতে সরকারে বড় পরিমাণে ভর্তুকি দিতে হচ্ছে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তবে দেশের বাজারে নিত্যপণ্যের দাম না কমা পর্যন্ত টিসিবির বিক্রি কার্যক্রম চালিয়ে যাওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। আজ মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে টিসিবির ভর্তুকিমূল্যে চলতি মাসের পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করার সময়ে বাণিজ্যমন্ত্রী এ কথা বলেন। মন্ত্রী […]

জাতীয়

রংপুরে দুই বাসের সংঘর্ষে নিহত ৩

রংপুরের তারাগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৪ জন। আজ মঙ্গলবার ভোর সাড়ে ৭টার দিকে দিনাজপুর-রংপুর মহাসড়কের উপজেলার দোয়ালীপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- মো. মুসলিম (৩৮) দিনাজপুরের পার্বতীপুর উপজেলার সোনাপুকুর বানিয়াপাড়ার মো. মোজ্জামেল হকের ছেলে ও কালাম চিরিরবন্দরের রানীপুর বারাবিঘা এলাকার মৃত ছয়মুল্লাহর ছেলে। তিনি লোকাল […]

সুশৃঙ্খলভাবে রাজনৈতিক কর্মসূচি পালন করুন : স্বরাষ্ট্রমন্ত্রী জাতীয় ফিচার

বিএনপির রাজনৈতিক কর্মসূচিতে বাধা দেয়নি সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বিএনপির রাজনৈতিক কোনো কর্মসূচিতে বাধা নেই। তবে গণ-অবস্থানের নামে জনদুর্ভোগ সহ্য করা হবে না। আজ মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সদর দফতরে ‘মুজিব কর্নার’-এর উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি। অনুষ্ঠানে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, ঢাকা মহানগর কমিশনারসহ ঊর্ধ্বতন কর্মকতারা উপস্থিত ছিলেন। বুধবার (১১ জানুয়ারি) সরকারের পদত্যাগ, সংসদ […]

জাতীয় ফিচার

সবাইকে স্বাস্থ্য কার্ড দেবে সরকার

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন স্বাস্থ্য কার্ডের মাধ্যমে সরকার দেশের সব মানুষকে চিকিৎসাসেবা দেওয়ার উদ্যোগ নিয়েছে। আজ মঙ্গলবার সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে ‘বিএসআরএফ সংলাপ’ অনুষ্ঠানে তিনি এ কথা জানান। বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) এ সংলাপের আয়োজন করে। স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রত্যেকের জন্য হেলথ কার্ড থাকবে। ডিপিপি (উন্নয়ন প্রকল্প প্রস্তাব) পরিকল্পনা কমিশনে দেওয়া হয়েছে। […]

জাতীয় ফিচার

আওয়ামী লীগ অনেক বেশি ঐক্যবদ্ধ ও শক্তিশালী: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ১০ ডিসেম্বর তো গেল, আওয়ামী লীগ কী মোকাবিলা করেনি? আজকে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ অতীতের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি ঐক্যবদ্ধ, অনেক বেশি শক্তিশালী। আমরা যে কোনো ধরনের ষড়যন্ত্র, যে কোনো ধরনের আন্দোলনের নামে সহিংসতার সমুচিত জবাব দিতে প্রস্তুত। আজ মঙ্গলবার […]

জাতীয় ফিচার

স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী ধানমন্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে রক্ষিত জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে এই মহান নেতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পুষ্পস্তবক অর্পণের পর প্রধানমন্ত্রী বাংলাদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে সেখানে […]

জাতীয় ফিচার

আজ বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস

আজ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস। পাকিস্তানের বন্দীদশা থেকে মুক্তি পেয়ে ১৯৭২ সালের ১০ জানুয়ারি তিনি সদ্য স্বাধীন বাংলাদেশের মাটিতে প্রত্যাবর্তন করেন। এর আগে ৮ জানুয়ারি পাকিস্তানের মিয়ানওয়ালি কারাগারে দীর্ঘ ৯ মাস কারাভোগের পর মুক্তি লাভ করেন তিনি। পরে তিনি পাকিস্তান থেকে লন্ডন যান। তারপর দিল্লি হয়ে ঢাকা ফেরেন বঙ্গবন্ধু। দিবসটি […]

জাতীয়

চীনের হেনানে ৯০ শতাংশ লোক করোনায় আক্রান্ত

চীনের জনবহুল হেনান প্রদেশের প্রায় ৯০ শতাংশ লোক করোনায় আক্রান্ত হয়েছে বলে জানিয়েছেন প্রদেশের স্বাস্থ্য কমিশনের পরিচালক কান কুয়াঙচেঙ। এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, জানুয়ারি ৬ তারিখ পর্যন্ত প্রদেশের কোভিড আক্রান্তের হার ছিল ৮৯.০ শতাংশ। হেনানের লোকসংখ্যা নয় কোটি ৯৪ লাখ। এর মধ্যে আট কোটি ৮৫ লাখই কোভিডাক্রান্ত। সাম্প্রতিক সময়ে চীনকে নজিরবিহীন করোনা পরিস্থিতি মোকাবেলা […]