বিএনপির রাজনৈতিক কর্মসূচিতে বাধা দেয়নি সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বিএনপির রাজনৈতিক কোনো কর্মসূচিতে বাধা নেই। তবে গণ-অবস্থানের নামে জনদুর্ভোগ সহ্য করা হবে না।
আজ মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সদর দফতরে ‘মুজিব কর্নার’-এর উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি। অনুষ্ঠানে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, ঢাকা মহানগর কমিশনারসহ ঊর্ধ্বতন কর্মকতারা উপস্থিত ছিলেন।
বুধবার (১১ জানুয়ারি) সরকারের পদত্যাগ, সংসদ বাতিল, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবিতে দেশব্যাপী গণঅবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বিএনপি। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘রাজনৈতিক দল হিসেবে বিএনপি কর্মসূচিতে সরকার কখনও বাধা দেয়নি। কিন্তু বিগত সব কর্মসূচিতে সহিংসতার ঘটনা ঘটেছে। আর গণঅবস্থানের নামে রাস্তা অবরোধ, ভাংচুর বা ধংসাত্মক কাজ করলে নিরাপত্তা বাহিনী তা প্রতিহত করবে।’
পুলিশ বাহিনী এমন কর্মসূচিতে প্রতিরোধ সয়ংসম্পূর্ণ দাবি করে মন্ত্রী বলেন, ধংসাত্মক কাজ হলে তা কঠোরভাবে দমন করা হবে।
আরও পড়ুনঃ আজ বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস





