জাতীয় ফিচার

“২০২৬ সালে আমাদের মাথাপিছু আয় হবে ৪ হাজার ডলার”

বিএনপির সমাবেশে আ. লীগের কেউ হামলায় জড়ালে শাস্তি: কাদের

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আজকে আমাদের মাথাপিছু আয় আড়াই হাজার ডলার। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ সর্বশেষ প্রতিবেদনে বলেছে, বাংলাদেশ এখন পৃথিবীর ৩৫তম অর্থনৈতিক দেশ। যেভাবে এগিয়ে চলছে, তাতে ২০২৬ সালে আমাদের মাথাপিছু আয় চার হাজার ডলারে উন্নীত হবে।

আজ মঙ্গলবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আওয়ামী লীগের আয়োজিত আলোচনা সভায় স্বাগত বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের অর্থনৈতিক মুক্তির জন্য সংগ্রাম করছেন। বাংলাদেশেকে উন্নত, সমৃদ্ধ দেশ গড়ার পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছেন। বাংলাদেশে দুজন মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন। একজনকে রাজনৈতিক স্বাধীনতার জন্য আর আরেকজনকে অর্থনৈতিক মুক্তির জন্য। বঙ্গবন্ধু স্বাধীনতা এনে দিয়েছিলেন। শেখ হাসিনা অর্থনৈতিক মুক্তির জন্য সংগ্রাম করছেন। বাংলাদেশেকে উন্নত, সমৃদ্ধ দেশ গড়ার পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, দেশের মানুষের কাছে অবশ্যই আমাদের অঙ্গীকার আছে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণ করতেই হবে। বঙ্গবন্ধুর স্বপ্নের আদর্শ রাষ্ট্র গড়তে হবে। আইডিয়াল স্টেট গড়তে হবে। মুক্তির কান্ডারি শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের মহাসড়ক ধরে আমরা স্মার্ট বাংলাদেশ গড়বো। সেটাই আমাদের শপথ।

তিনি বলেন, শেখ হাসিনা আজ মুক্তির সংগ্রাম করছেন। বাংলাদেশকে একটা উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে গড়তে ভিশন ২০৪১, ২১০০ পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছেন তিনি। পদ্মাসেতু, মেট্রোরেল, বঙ্গবন্ধু শেখ মুজিব টানেল, একদিনে শত সেতু, শত রাস্তার উদ্বোধন করায় বাংলাদেশ আজ সারা বিশ্বের কাছে বিস্ময়।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, সাম্প্রদায়িকতা আর জঙ্গিবাদের বিশ্বস্ত ঠিকানা বিএনপি। তাদের হাতে এ দেশের ক্ষমতা আমরা তুলে দিতে পারি না। তাদের হাতে ক্ষমতা আমরা ফিরিয়ে দিতে পারি না। তারা বলছে, টেক ব্যাক বাংলাদেশ। খুনির কাছে, দুর্নীতিবাজদের কাছে বঙ্গবন্ধুর সোনার বাংলার ক্ষমতার মঞ্চ ফিরিয়ে দেবো, এটা হবে না। এটা হতে পারে না।

আরও পড়ুনঃ স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র