বান্দরবানে ৩ জঙ্গি গ্রেফতার
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্র্যান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থেকে অস্ত্র ও গোলাবারুদসহ ৩ জঙ্গিকে গ্রেফতার করেছে ।
আজ সোমবার সকালে সিটিটিসি ইউনিটের প্রধান উপ-পুলিশ মহাপরিদর্শক মো. আসাদুজ্জামান সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
মো. আসাদুজ্জামান জানান, গত দুদিন অর্থাৎ শনিবার (৭ জানুয়ারি) ও রোববার (৮ জানুয়ারি) বান্দরবানের নাইক্ষ্যংছড়ি এলাকায় অভিযান চালায় সিটিটিসি। অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ এ ৩ জঙ্গিকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে পরে ডিএমপির মিডিয়া সেন্টারে ব্রিফিং করে বিস্তারিত জানানো হবে।
আরও পড়ুনঃ “বাংলাদেশের সাথে স্থায়ী অংশীদারিত্বকে গুরুত্ব দেয় যুক্তরাষ্ট্র”





