জনগণকে সঙ্গে নিয়ে ব্যবসায়ীদের কারসাজি মোকাবিলা করা হবে: খাদ্যমন্ত্রী জাতীয় ফিচার

আল্লাহ গজব না দিলে দেশে দুর্ভিক্ষ হবে না: খাদ্যমন্ত্রী

আল্লাহ নিজের হাতে গজব না ফেললে দেশে দুর্ভিক্ষ হবে না বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। আজ বুধবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের দ্বিতীয় দিনের দ্বিতীয় অধিবেশন শেষে মন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, দেশে দুর্ভিক্ষ হবে না, হওয়ার কোনো চান্স নেই। যদি আল্লাহ নিজের হাতে গজব না ফেলেন। সামনে […]

জাতীয় ফিচার

চিনির ‍শুল্ক কমাতে সুপারিশ জানালো বাণিজ্য মন্ত্রণালয়

বাণিজ্য মন্ত্রণালয় চিনির শুল্ক কমাতে জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) চিঠি দিয়েছে । ফলে শিগগিরই চিনির ওপর আরোপিত শুল্ক কমানোর ঘোষণা আসতে পারে। বাজারে প্যাকেটজাত চিনি সরকার নির্ধারিত দামের চেয়ে চড়া দামে কিনতে হচ্ছে ভোক্তাদের। তাই রমজানের আগে বাজারে চিনির দামের লাগাম টেনে ধরতে শুল্ক কমানোর সুপারিশ করে এনবিআরে চিঠি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। এদিকে চিঠি পেয়ে […]

ট্রেনে কাটা পড়ে জাতীয় ফিচার

ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

ঠাকুরগাঁওয়ে ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে ঠাকুরগাঁও সদর উপজেলার ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কের এনামুল ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন রাশেদুল (৪০) ও আসাদ (৩০)। এ বিষয়ে ঠাকুরগাঁও ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ওয়ারহাউস ইন্সপেক্টর মো. সারোয়ার হোসেন বলেন, একই মোটরসাইকেল দুইজন ঠাকুরগাঁও শহর থেকে এনামুল ফিলিং […]

জাতীয় ফিচার

রাষ্ট্রপতি নির্বাচন ১৯ ফেব্রুয়ারি

আগামী ১৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে দেশের ২২তম রাষ্ট্রপতি নির্বাচন। ওইদিন দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদের সংসদ কক্ষে ভোট গ্রহণ চলবে। আজ বুধবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল এই নির্বাচনের তফসিল ঘোষণা করেন। সিইসি বলেন, তফসিল অনুযায়ী ১২ ফেব্রুয়ারি বিকেল ৪টা পর্যন্ত সিইসি’র কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেয়া যাবে। মনোনয়নপত্র যাছাই-বাছাই ১৩ […]

ব্যবসা-বাণিজ্য

“রংপুরে শিল্পকারখানা স্থাপনের পরিকল্পনা করা হচ্ছে”

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, রংপুর অঞ্চল ব্যবসা-বাণিজ্যের জন্য খুবই সম্ভাবনাময়। শিল্পকারখানা স্থাপনের ভালো পরিবেশ থাকায় দেশের বড় কোম্পানিগুলো এবং বিনিয়োগকারীরা যোগাযোগ করছেন। দেশে দক্ষ জনশক্তি ও উপযুক্ত পরিবেশ রয়েছে। এ অঞ্চলে শিল্পকারখানা স্থাপন করলে বিনিয়োগকারীরা লাভবান হবেন। আজ সোমবার রংপুরের পীরগাছা উপজেলা হলরুমে বাংলাদেশ আওয়ামী লীগের পীরগাছা শাখার নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে […]

বিএনপির সমাবেশে আ. লীগের কেউ হামলায় জড়ালে শাস্তি: কাদের জাতীয় ফিচার

টেমসের পাড় থেকে আসা নির্দেশে বিএনপি রাজনীতি নষ্ট করেছে: ওবায়দুল কাদের

টেমস নদীর পাড় থেকে আসা অদৃশ্য নির্দেশে চলা বিএনপি রাজনীতিকে নষ্ট করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ সোমবার বিকেলে রাজধানীর মিরপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ঢাকা মহানগর উত্তর আওয়ামী এ শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে। ওবায়দুল কাদের […]

জাতীয়

তিনদিনে মিয়ানমারের জান্তা বাহিনীর ৫০ সদস্য নিহত

গত তিনদিনে মিয়ানমারের বিভিন্ন অঞ্চলে বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে সংঘর্ষে জান্তা বাহিনীর ৫০ জন সদস্য নিহত হয়েছেন। আজ সোমবার দেশটির সংবাদমাধ্যম ইরাবতি নিউজ জানায়, মিয়ানমারে সাগাইং, ম্যাগওয়ে এবং বাগো অঞ্চলে এবং চিন, কায়াহ এবং মোন রাজ্যে বিদ্রোহীদের হামলায় জান্তা বাহিনীর এ হতাহতের ঘটনা ঘটে। এদিকে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী কারেন ন্যাশনাল আর্মি দাবি করেছে, গত শুক্রবার (২০ […]

জাতীয় ফিচার

পাঠ্যপুস্তক নিয়ে মিথ্যাচার মেনে নেওয়া যায় না: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, তাদের (অপচেষ্টাকারীদের) নিয়ে করুণা করা যায়। পাঠ্যপুস্তক নিয়ে তারা যা বলছেন তা মিথ্যাচার। সেটি মেনে নেওয়া যায় না। যেসব ভুল এ পর্যন্ত পাওয়া গেছে তা সংশোধন করে শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠানো হয়েছে। বাকি বইগুলো সবার জন্য উন্মুক্ত আছে। সবাই মতামত দেন। যেসব মতামত যৌক্তিক তা গ্রহণ করা হবে। আজ সোমবার রাজধানীর আন্তর্জাতিক […]

জাতীয় ফিচার

সামরিক আমলের অধ্যাদেশগুলো দ্রুত পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে সামরিক শাসনামলে জারি করা অবশিষ্ট আইন বা অধ্যাদেশগুলো দ্রুত পরিবর্তনের নির্দেশ দিয়েছেন। আজ সোমবার মন্ত্রিসভা বৈঠকে তিনি এ নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক হয়। বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান। মো. মাহবুব হোসেন বলেন, সুপ্রিম কোর্টের নির্দেশনা ছিল সামরিক শাসনামলে জারি করা আইনগুলো (অধ্যাদেশ) […]

ট্রেড লাইসেন্স ছাড়াই ব্যাংক হিসাব খুলতে পারবেন ক্ষুদ্র ব্যবসায়ীরা জাতীয় ফিচার

রিজার্ভ থেকে ডলার চাইলো বাণিজ্য মন্ত্রণালয়

রমজানে ৭টি পণ্য আনতে রোববার রিজার্ভ থেকে ডলার চেয়ে কেন্দ্রীয় ব্যাংককে চিঠি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। গত কয়েকমাস ধরেই ৯ শতাংশের কাছাকাছি মূল্যস্ফীতি দেশের ভোক্তাদের ভোগাচ্ছে। এরইমধ্যে রমজানে বাড়তি চাহিদার যোগান দিতে গিয়ে আরেক দফা পণ্যমূল্য বেড়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। তাই আসন্ন রমজান মাসে দেশের বাজারে নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে আগে থেকে তৎপর বাণিজ্য মন্ত্রণালয়। […]