জাতীয় ফিচার

রিজার্ভ থেকে ডলার চাইলো বাণিজ্য মন্ত্রণালয়

ট্রেড লাইসেন্স ছাড়াই ব্যাংক হিসাব খুলতে পারবেন ক্ষুদ্র ব্যবসায়ীরা

রমজানে ৭টি পণ্য আনতে রোববার রিজার্ভ থেকে ডলার চেয়ে কেন্দ্রীয় ব্যাংককে চিঠি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

গত কয়েকমাস ধরেই ৯ শতাংশের কাছাকাছি মূল্যস্ফীতি দেশের ভোক্তাদের ভোগাচ্ছে। এরইমধ্যে রমজানে বাড়তি চাহিদার যোগান দিতে গিয়ে আরেক দফা পণ্যমূল্য বেড়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

তাই আসন্ন রমজান মাসে দেশের বাজারে নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে আগে থেকে তৎপর বাণিজ্য মন্ত্রণালয়। যে সমস্যাগুলো বাজারকে অস্থির করে তুলতে পারে, এরইমধ্যে সেগুলোও চিহ্নিত করা হয়েছে।

এই প্রেক্ষিতে ভোজ্যতেল, ছোলা, মসুর ডাল, পেঁয়াজ, চিনি এবং খেজুর আমদানির জন্য বিশেষভাবে ডলার সরবরাহ চেয়ে বাংলাদেশ ব্যাংকে রোববার (২২ জানুয়ারি) চিঠি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। এসব পণ্য আমদানিতে যেন তফসিলি ব্যাংকগুলো উদ্যোগী হয়, সেজন্য কেন্দ্রীয় ব্যাংকের কাছে সহযোগিতাও চাওয়া হয়েছে।

চিঠিতে আরও বলা হয়েছে, এর আগে বাংলাদেশ ব্যাংক থেকে জানানো হয়েছিল যে জানুয়ারি মাস থেকে ডলার সংকট থাকবে না। কিন্তু বাস্তবতা হচ্ছে, এখনও ভোগ্যপণ্য আমদানিতে এলসি খোলা সম্ভব হচ্ছে না। এভাবে চললে রমজানে পণ্য সরবরাহে ঘাটতি হতে পারে।

ওদিকে, চিঠিটি এখনও বাংলাদেশ ব্যাংকের ফরেন রিজার্ভ বিভাগে পৌঁছেনি বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তা। চিঠি হাতে পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথাও জানানো হয়েছে।

আরও পড়ুনঃ জামাতুল শারক্বীয়ার সামরিক প্রধানসহ আটক ২

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র