জাতীয় ফিচার

টেমসের পাড় থেকে আসা নির্দেশে বিএনপি রাজনীতি নষ্ট করেছে: ওবায়দুল কাদের

বিএনপির সমাবেশে আ. লীগের কেউ হামলায় জড়ালে শাস্তি: কাদের

টেমস নদীর পাড় থেকে আসা অদৃশ্য নির্দেশে চলা বিএনপি রাজনীতিকে নষ্ট করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আজ সোমবার বিকেলে রাজধানীর মিরপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ঢাকা মহানগর উত্তর আওয়ামী এ শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।

ওবায়দুল কাদের বলেন, দেশের জনগণের সঙ্গে ভণ্ড রাজনীতি করছে বিএনপি। এর অবসান হতে হবে। টেমস নদীর পাড় থেকে আসা অদৃশ্য নির্দেশে চলা বিএনপি রাজনীতিকে নষ্ট করেছে। এ থেকে বের হয়ে আসতে না পারলে বিএনপি কখনো আন্দোলন ও নির্বাচনে সফল হবে না।

সেতুমন্ত্রী বলেন, গণতন্ত্র, নির্বাচন এবং রাষ্ট্রীয় ব্যবস্থা ধ্বংস করেছে বিএনপি, আর তা মেরামত করছেন শেখ হাসিনা।

ওবায়দুল কাদের বলেন, নির্বাচনে ৩০০ আসনেই ইভিএম চায় আওয়ামী লীগ। তবে নির্বাচন কমিশন তাদের সামর্থ্য অনুযায়ী যতটি আসনে পারবে তা মেনে নেবে আওয়ামী লীগ। আগামী নির্বাচন পর্যন্ত মাঠে থাকবে আওয়ামী লীগের নেতাকর্মীরা।

আরও পড়ুনঃ জামাতুল শারক্বীয়ার সামরিক প্রধানসহ আটক ২

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র