জাতীয়

মেক্সিকোয় অভিবাসী আটক কেন্দ্রে অগ্নিকাণ্ডে নিহত ৪০

যুক্তরাষ্ট্রের সীমান্তবর্তী মেক্সিকোর উত্তরাঞ্চলের সিউদাদ জুয়ারেজ শহরের একটি অভিবাসী আটককেন্দ্রে আগুন লেগে অন্তত ৪০ জন নিহত হয়েছে। কর্তৃপক্ষ মঙ্গলবার এ খবর জানিয়েছে। সিউদাদ জুয়ারেজ শহরে অবস্থিত ন্যাশনাল মাইগ্রেশান ইন্সস্টিউটে(আইএনএম) সোমবার এ আগুন লাগার ঘটনা ঘটে। কর্তৃপক্ষ জানিয়েছে শহরের বিভিন্ন সড়ক থেকে ৭১ অভিবাসন-প্রত্যাশীকে ধরে এনে আইএনএম কেন্দ্রে আনার পর এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আগুন লাগার […]

সুশৃঙ্খলভাবে রাজনৈতিক কর্মসূচি পালন করুন : স্বরাষ্ট্রমন্ত্রী জাতীয় ফিচার

“মামলার পর শামসুজ্জামানকে গ্রেফতার করা হয়েছে”

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামানের বিরুদ্ধে বিক্ষুব্ধ ব্যক্তিরা মামলা করার পর, পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। যদি কেউ সংক্ষুব্ধ হন এবং বিচার চেয়ে থানায় মামলা করেন- সেক্ষেত্রে পুলিশ সে অনুযায়ী ব্যবস্থা নিতে পারে। এখন পর্যন্ত আমি জানি- একটি মামলা হয়েছে। নিজ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মন্ত্রী […]

দুর্গাপূজা জাতীয় ফিচার

দেশব্যাপী বিএনপির অবস্থান কর্মসূচি শনিবার

সরকারের সর্বগ্রাসী দুর্নীতি, বিদ্যুৎ, গ্যাসসহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ও পূর্বঘোষিত ১০ দফা বাস্তবায়নের দাবিতে আগামী শনিবার (১ এপ্রিল) দেশব্যাপী অবস্থান কর্মসূচি পালন করবে বিএনপি। এই উপলক্ষে কর্মসূচি সফল করতে দলীয় নেতাদের দায়িত্ব বণ্টন করা হয়েছে। ওইদিন সারাদেশের জেলা ও মহানগর পর্যায়ে দুপুর ২টা থেকে ৪টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করবে দলটি। কর্মসূচি সফল করতে দলের […]

জাতীয় ফিচার

মেট্রো রেলের শেওড়াপাড়া স্টেশন খুলবে ৩১ মার্চ

মেট্রো রেলের উত্তরা দক্ষিণ ও শেওড়াপাড়া স্টেশন আগামী ৩১ মার্চ যাত্রীদের জন্য খুলে দেওয়া হবে বলে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) ইতোমধ্যে এই দুটি স্টেশন খোলার জন্য পদক্ষেপ নিয়েছে। মেট্রো রেল সেবা পরিচালনাকারী ডিএমটিসিএল সূত্র এই তথ্য জানিয়েছে। উত্তরা দক্ষিণ ও শেওড়াপাড়া স্টেশন চালু হলে, যাত্রীরা উত্তরা […]

জাতীয় ফিচার

আইরিশদের টি-টোয়েন্টি সিরিজ জয় নিশ্চিত করলো বাংলাদেশ

এক ম্যাচ বাকী রেখে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জয় নিশ্চিত করলো স্বাগতিক বাংলাদেশ। বুধবার সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশ ৭৭ রানে হারিয়েছে আয়ারল্যান্ডকে। নিজেদের টি-টোয়েন্টি ইতিহাসে রান বিবেচনায় দ্বিতীয় বড় ব্যবধানে জয় পেয়েছে টাইগাররা। সিরিজ জয় নিশ্চিত করে ২-০ ব্যবধানে এগিয়ে গেল সাকিবের দল। ব্যাট হাতে বাংলাদেশের পক্ষে ১৮ বলে দ্রুততম হাফ-সেঞ্চুরির রেকর্ড গড়েন […]

জাতীয় ফিচার

যেখানেই থাকুন না কেন- আপনার সম্পত্তি আপনারই থাকবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আপনি দেশে এবং বিদেশে যেখানেই থাকুন না কেন- আপনার (দেশবাসী) সম্পত্তি আপনারই থাকবে। আমরা আপনার অধিকার সুরক্ষিত ও সুরক্ষার জন্য ব্যবস্থা নিয়েছি। বুধবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র (বিআইসিসি)-তে দেশের প্রথম তিন দিনব্যাপী জাতীয় ভূমি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, সমাজে এটা খুবই সাধারণ ঘটনা যে ভাই-বোন উভয়েই একে […]

এসএসসি পরীক্ষার্থী মৃত্যু জাতীয়

পিরোজপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা দুজনেই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ও সম্পর্কে মামা-ভাগ্নে। বুধবার দুপুরে উপজেলার ইকড়ি ইউনিয়নের পশ্চিম ইকড়ি মোল্লা বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো উপজেলার ইকড়ি ইউনিয়নের পশ্চিম ইকড়ি মোল্লা বাড়ির ওসমান গনির ছেলে হাসিবুল মোল্লা (১১) ও তেলিখালী ইউনিয়নের ইসমাইল হাওলাদারের ছেলে নুর মোহাম্মদ আলী (১০)। নুর […]

দুর্নীতিতে পাঁচবার বিশ্বচ্যাম্পিয়ন হয়ে এখন বড় গলা : তথ্যমন্ত্রী জাতীয় ফিচার

“এক-এগারোর কুশীলবরা ও বিএনপি একজোট হয়ে ষড়যন্ত্র করছে”

এক-এগারোর কুশীলবরা এবং বিএনপি একজোট হয়ে ষড়যন্ত্রের পাঁয়তারা করছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। বুধবার দুপুরে রাজধানীর তোপখানা রোডে জাতীয় প্রেসক্লাবে প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। জিল্লুর রহমান পরিষদ আয়োজিত এই সভায় সংস্কৃতি প্রতিমন্ত্রী কে […]

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় ফিচার

প্রথমবারের মতো ভূমি সম্মেলন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

দেশে প্রথমবারের মতো তিন দিনব্যাপী জাতীয় ভূমি সম্মেলনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার সকালে বঙ্গবন্ধু আন্তজাতিক সম্মেলন কেন্দ্রে তিনদিনব্যাপী এই সম্মেলন উদ্ধোধন করেন। ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, এমপি, আইন বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক এবং আইন সচিব মো. গোলাম সারওয়ার সম্মেলনে বক্তৃতা করেন। স্বাগত বক্তব্য রাখেন ভূমি সচিব মো. মুস্তাফিজুর রহমান, পিএএ এবং […]

'বিএনপি নিঃশব্দে মানববন্ধন করছে, গণতন্ত্র ধ্বংস করছে জাতীয় ফিচার

“সংবিধানের বাইরে তত্ত্বাবধায়ক সরকারে ফেরা সম্ভব নয়”

সংবিধানের বাইরে তত্ত্বাবধায়ক সরকারে ফেরা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ বুধবার দুপুরে সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সম্মেলন কক্ষে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, তত্ত্বাবধায়ক সরকারে আর ফিরতে পারব না আমরা। ইউরোপীয় […]