জাতীয়

পিরোজপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

এসএসসি পরীক্ষার্থী মৃত্যু

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা দুজনেই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ও সম্পর্কে মামা-ভাগ্নে।

বুধবার দুপুরে উপজেলার ইকড়ি ইউনিয়নের পশ্চিম ইকড়ি মোল্লা বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো উপজেলার ইকড়ি ইউনিয়নের পশ্চিম ইকড়ি মোল্লা বাড়ির ওসমান গনির ছেলে হাসিবুল মোল্লা (১১) ও তেলিখালী ইউনিয়নের ইসমাইল হাওলাদারের ছেলে নুর মোহাম্মদ আলী (১০)। নুর মোহাম্মদ আলী ঢাকায় পড়াশোনা করত।

মৃত নুর মোহাম্মদ আলীর নানা হালিম মোল্লা জানায়, দুপুর দেড়টার দিকে তারা বাড়ির সামনের খালে গোসল করতে যায়। দীর্ঘক্ষণ বাড়ির লোকজন তাদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করেন। এক পর্যায়ে খাল থেকে দুজনকে উদ্ধার করে ভাণ্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ভাণ্ডারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার অমিত হাসান বলেন, শিশু দুটিকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল।

আরও পড়ুনঃ “সংবিধানের বাইরে তত্ত্বাবধায়ক সরকারে ফেরা সম্ভব নয়”

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র