মেক্সিকোয় অভিবাসী আটক কেন্দ্রে অগ্নিকাণ্ডে নিহত ৪০
যুক্তরাষ্ট্রের সীমান্তবর্তী মেক্সিকোর উত্তরাঞ্চলের সিউদাদ জুয়ারেজ শহরের একটি অভিবাসী আটককেন্দ্রে আগুন লেগে অন্তত ৪০ জন নিহত হয়েছে।
কর্তৃপক্ষ মঙ্গলবার এ খবর জানিয়েছে।
সিউদাদ জুয়ারেজ শহরে অবস্থিত ন্যাশনাল মাইগ্রেশান ইন্সস্টিউটে(আইএনএম) সোমবার এ আগুন লাগার ঘটনা ঘটে।
কর্তৃপক্ষ জানিয়েছে শহরের বিভিন্ন সড়ক থেকে ৭১ অভিবাসন-প্রত্যাশীকে ধরে এনে আইএনএম কেন্দ্রে আনার পর এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আগুন লাগার সময় সেখানে ৬৮ জন অভিবাসী অবস্থান করছিলো।
এ বিষয়ে দেশটির প্রেসিডেন্ট আন্দ্রেজ ম্যানুয়েল লোপেজ অব্রাদর বলেছেন, অভিবাসীদের নিজ দেশে প্রত্যাবর্তন করা হবে এই আশঙ্কায় তারা বিক্ষোভ শুরু করে। ধারনা করা হচ্ছে একপর্যায়ে তারা আগুন ধরিয়ে দেয়। তারা প্রতিবাদ হিসেবে দরোজায় ম্যাট জড়ো করে তাতে আগুন ধরিয়ে দেয়। এ থেকে যে ভয়ঙ্কর ট্রাজেডি ঘটে যাবে তা কল্পনাও করা হয় নি। ওই আটককেন্দ্রের অধিকাংশ অভিবাসী মধ্য আমেরিকা ও ভেনেজুয়েলার।
আরও পড়ুনঃ “সংবিধানের বাইরে তত্ত্বাবধায়ক সরকারে ফেরা সম্ভব নয়”





