জাতীয় ফিচার

প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামান জামিন পেয়েছেন

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামানের জামিন মঞ্জুর করেছেন আদালত। আজ সোমবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নুরের আদালতে তার আইনজীবী জামিনের আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে। উভয়পক্ষের শুনানি শেষে বিচারক ২০ হাজার টাকা মুচলেকায় পুলিশ প্রতিবেদন দাখিল পর্যন্ত তার জামিন মঞ্জুর করেন। শামসুজ্জামানের আইনজীবী প্রশান্ত কুমার কর্মকার জামিন শুনানিতে […]

ফ্রান্স সব সময়ই বাংলাদেশের বিশ্বস্ত অংশীদার: প্রধানমন্ত্রী জাতীয় ফিচার

ফ্রান্স সব সময়ই বাংলাদেশের বিশ্বস্ত অংশীদার: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ফ্রান্স সব সময়ই বাংলাদেশের বিশ্বস্ত অংশীদার। আমাদের টেকসই উন্নয়নে অভিন্ন লক্ষ্য দ্বারা পরিচালিত একটি উদ্দেশ্যমূলক এবং কৌশলগত অংশীদারিত্বের দিকে সম্পর্ক আরো প্রসারিত হয়েছে। আজ সোমবার বাংলাদেশে ফ্রান্সের রাষ্ট্রদূত ম্যারি মাসদুপুই গণভবনে তাঁর সাথে সৌজন্য সাক্ষাতকালে শেখ হাসিনা এ মন্তব্য করেন। বৈঠকের শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন। করিম […]

জাতীয় ফিচার

৫ সিটি কর্পোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করেছে ইসি

গাজীপুর, খুলনা, বরিশাল, রাজশাহী, সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনি তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের ১৭তম সভা শেষে ইসি সচিবালয়ের সচিব মো. জাহাংগীর আলম এ তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী আগামী ২৫ মে গাজীপুর সিটি কর্পোরেশন, ১২ জুন খুলনা ও বরিশাল সিটি কর্পোরেশন এবং ২১ জুন রাজশাহী ও […]

জাতীয় ফিচার

এবার জনপ্রতি সর্বোচ্চ ফিতরা ২৬৪০; সর্বনিম্ন ১১৫ টাকা

এ বছর রমজানে জনপ্রতি সর্বোচ্চ ২ হাজার ৬৪০ টাকা এবং সর্বনিম্ন ১১৫ টাকা ফিতরা নির্ধারণ করেছে ইসলামিক ফাউন্ডেশন। আজ রোববার জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সভায় ফিতরার এ হার নির্ধারণ করা হয়। সভায় সভাপতিত্ব করেন জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সভাপতি ও বায়তুল মুকাররম জাতীয় মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি মাওলানা […]

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় ফিচার

নতুন দেশে বৈদেশিক কর্মসংস্থান অনুসন্ধানে গুরুত্বারোপ করলেন প্রধানমন্ত্রী

নতুন দেশে বৈদেশিক কর্মসংস্থানের সুযোগ অন্বেষণ এবং সেখানে দক্ষ জনশক্তি পাঠানোর ওপর গুরুত্বারোপ করে প্রবাসী বাংলাদেশিদের বৈধ মাধ্যমে দেশে রেমিট্যান্স পাঠানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রোববার গণভবনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সংক্রান্ত জাতীয় স্টিয়ারিং কমিটির দ্বিতীয় বৈঠকে সূচনা বক্তব্যে এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, আমাদের নতুন কর্মসংস্থানের ক্ষেত্র এবং নতুন দেশ (জনশক্তি […]

'বিএনপি নিঃশব্দে মানববন্ধন করছে, গণতন্ত্র ধ্বংস করছে জাতীয় ফিচার

“অপরাধকে ভুল বলে এড়িয়ে যাওয়া যায় না”

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, অপরাধকে ভুল বলে এড়িয়ে যাওয়া যায় না। এটা জঘন্য অপরাধ। উন্নতদেশে, গণতান্ত্রিক দেশে শিশুদের এভাবে উপস্থাপন করলে সেই গণমাধ্যমের লাইসেন্স বাতিল করা হয়। সেখানে শেখ হাসিনা অনেক ধৈর্যশীল। আজ রোববার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে বিশ্ববিদ্যালয় […]

ডিজিটাল নিরাপত্তা আইনের অপপ্রয়োগ কমেছে : আইনমন্ত্রী জাতীয় ফিচার

“ডিজিটাল নিরাপত্তা আইনে কিছু ত্রুটি রয়েছে”

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ডিজিটাল নিরাপত্তা আইনের প্রয়োজনীয়তা রয়েছে। যদিও এই আইনে কিছু ত্রুটি আছে, এটা আগেও আমরা বলেছি। তবে সরকার তা সমাধানের চেষ্টা করছে। আজ রোববার দুপুরে ঢাকা চেম্বার অব কমার্সের এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। এর আগে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। আইজিপির সঙ্গে কী আলোচনা […]

ছয় সপ্তাহের আগাম জামিন পেলেন প্রথম আলোর সম্পাদক জাতীয় ফিচার

ছয় সপ্তাহের আগাম জামিন পেলেন প্রথম আলোর সম্পাদক

প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় ছয় সপ্তাহের আগাম জামিন পেয়েছেন। আজ রোববার বিকেলে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আমিনুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এ জামিন দেন। এর আগে সকালে ডিজিটাল নিরাপত্তা আইনে রাজধানীর রমনা থানায় করা মামলায় প্রথম আলো সম্পাদক মতিউর রহমান হাইকোর্টে আগাম জামিন চেয়ে আবেদন করেন। তার […]

"বাংলাদেশ বিশ্বের জন্য মডেল হিসেবে কাজ করছে" জাতীয় ফিচার

“বাংলাদেশ বিশ্বের জন্য মডেল হিসেবে কাজ করছে”

১৯৭১ সালের মুক্তিযুদ্ধের পরে দেশ পুনর্গঠন এবং বর্তমানে অর্থনৈতিক প্রবৃদ্ধি, অন্তর্ভুক্তি ও উন্নয়নের পথ তৈরি করে বাকি বিশ্বের কাছে আজ বাংলাদেশ একটি মডেল হিসেবে কাজ করছে বলে মন্তব্য করেছেন জনসংখ্যা, শরণার্থী ও অভিবাসন বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী জুলিয়েটা ভালস নয়েস। শনিবার ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৫৩তম স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বৃহস্পতিবার […]

জাতীয়

যুক্তরাষ্ট্রে অর্ধশতাধিক টর্নেডোর আঘাতে নিহত ৫

যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলজুড়ে ছয়টি অঙ্গরাজ্যে ৫০টির মতো টর্নেডো আঘাত হেনেছে। এর মধ্যে ইলিনয়ে ১৬, আরকানসাসে ১২, আইওয়াতে ৮, উইসকনসিনে ৩, টেনেসিতে ২ এবং মিসিসিপিতে ২টি টর্নেডোর উৎপত্তি হয়। টর্নেডোর আঘাতে সবচেয়ে ক্ষতি হয়েছে আরকানসাস অঙ্গরাজ্যে। ঝড়ের তাণ্ডবে লন্ডভন্ড হয়ে যায় অঙ্গরাজ্যটি। ভেঙ্গে গেছে বহু ঘরবাড়ি। ঝড়ে গাছ উপড়ে পড়ে সড়কে। বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ায় বিদ্যুৎবিচ্ছিন্ন সেখানকার […]