জাতীয় ফিচার

৫ সিটি কর্পোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করেছে ইসি

গাজীপুর, খুলনা, বরিশাল, রাজশাহী, সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনি তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

আজ সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের ১৭তম সভা শেষে ইসি সচিবালয়ের সচিব মো. জাহাংগীর আলম এ তফসিল ঘোষণা করেন।

তফসিল অনুযায়ী আগামী ২৫ মে গাজীপুর সিটি কর্পোরেশন, ১২ জুন খুলনা ও বরিশাল সিটি কর্পোরেশন এবং ২১ জুন রাজশাহী ও সিলেট সিটি কর্পোরেশনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। গাজীপুর সিটির ভোটে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৭ এপ্রিল, বৃহস্পতিবার। মনোনয়নপত্র বাছাই ৩০ এপ্রিল, রোববার। মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল ২ থেকে ৪ মে, মঙ্গল থেকে বৃহস্পতিবার। আপিল নিষ্পত্তি ৫ থেকে ৭ মে, শুক্র থেকে রোববার। এ সিটিতে প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ৮ মে, সোমবার। প্রতীক বরাদ্দ ৯ মে, মঙ্গলবার এবং ভোটগ্রহণ ২৫ মে, বৃহস্পতিবার।

এছাড়া খুলনা ও বরিশাল সিটিতে ভোটের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৬ মে, মঙ্গলবার। বাছাই ১৮ মে, বৃহস্পতিবার। মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল ১৯ থেকে ২১ মে, শুক্র থেকে রোববার। আপিল নিষ্পত্তি ২২ থেকে ২৪ মে, সোম থেকে বুধবার। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৫ মে, বৃহস্পতিবার। প্রতীক বরাদ্দ ২৬ মে, শুক্রবার এবং ভোটগ্রহণ ১২ জুন, সোমবার।

আর রাজশাহী ও সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৩ মে, মঙ্গলবার। এই দুই সিটিতে মনোনয়নপত্র বাছাই হবে ২৫ মে, বৃহস্পতিবার। মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল ২৬ থেকে ২৮ মে, শুক্র থেকে রোববার। আপিল নিষ্পত্তি ২৯ থেকে ৩১ মে, সোম থেকে বুধবার। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১ জুন, বৃহস্পতিবার। প্রতীক বরাদ্দ ২ জুন, শুক্রবার এবং এই দুই সিটিতে ভোট গ্রহণ করা হবে ২১ জুন, বুধবার।

সচিব জাহাংগীর আলম বলেন, ৫ সিটির নির্বাচনে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ করা হবে এবং ভোট কেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা থাকবে। সকাল ৮টা থেকে বিকেল ৭টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ হবে। এসব সিটি নির্বাচনে ইসির নিজস্ব কর্মকর্তারা রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন।

আরও পড়ুনঃ এবার জনপ্রতি সর্বোচ্চ ফিতরা ২৬৪০; সর্বনিম্ন ১১৫ টাকা

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র