জাতীয়

যুক্তরাষ্ট্রে অর্ধশতাধিক টর্নেডোর আঘাতে নিহত ৫

যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলজুড়ে ছয়টি অঙ্গরাজ্যে ৫০টির মতো টর্নেডো আঘাত হেনেছে। এর মধ্যে ইলিনয়ে ১৬, আরকানসাসে ১২, আইওয়াতে ৮, উইসকনসিনে ৩, টেনেসিতে ২ এবং মিসিসিপিতে ২টি টর্নেডোর উৎপত্তি হয়।

টর্নেডোর আঘাতে সবচেয়ে ক্ষতি হয়েছে আরকানসাস অঙ্গরাজ্যে। ঝড়ের তাণ্ডবে লন্ডভন্ড হয়ে যায় অঙ্গরাজ্যটি। ভেঙ্গে গেছে বহু ঘরবাড়ি। ঝড়ে গাছ উপড়ে পড়ে সড়কে। বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ায় বিদ্যুৎবিচ্ছিন্ন সেখানকার বাসিন্দারা। ব্যহত হচ্ছে যানচলাচল। চরম বিপাকে পড়েছেন স্থানীয়রা।

অঙ্গরাজ্যটিতে অবকাঠামোগত ক্ষয়ক্ষতির পাশাপাশি হতাহত হয়েছে বহু মানুষ। ক্ষতিগ্রস্তদের সহায়তায় মাঠে নেমেছে পুলিশ। খাবারসহ সরবরাহ করা হচ্ছে প্রয়োজনীয় জিনিস।

এদিকে ইলিনয়ে একটি কনসার্ট চলা অবস্থায় টনের্ডোর আঘাতে নাট্যশালার ছাদ ধসে পড়েছে। স্থানীয় কর্তৃপক্ষ বলছে, কয়েকশ’ মানুষ সেসময় উপস্থিত ছিলেন। এ ঘটনায় অনেকে হতাহত হতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া দফতর সতর্ক করে বলেছে, ব্যাপক ঝোড়ো আবহাওয়ার কারণে বেশ কয়েকটি অঙ্গরাজ্য টনের্ডোর উচ্চ ঝুঁকিতে আছে। কয়েকদিনের মধ্যে আরও টনের্ডো আঘাত হানতে পারে বলেও জানানো হয়েছে।

আরও পড়ুনঃ “প্রতারণামূলক সংবাদ করার দায়ে শামসুজ্জামানকে গ্রেফতার করা হয়েছে”

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র