কুষ্টিয়ায় কিশোর-কিশোরীর মরদেহ উদ্ধার, 'আত্মহত্যা' ধারণা পুলিশের দেশ সংযোগ

ভারতে বিষাক্ত মদপানে ১১ জনের মৃত্যু

ভারতের তামিলনাড়ুতে বিষাক্ত মদপানে অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ৩০ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ বিষয়ে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের তামিলনাড়ু রাজ্যে দুটি ঘটনায় কথিত বিষাক্ত মদপান করে ১১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সাতজন রাজ্যটির ভিলুপুরম জেলায় এবং চারজন চেঙ্গলপাট্টু জেলায় মারা গেছেন বলে পুলিশ জানিয়েছে। এ ছাড়া এ ঘটনায় অসুস্থ […]

দেশ সংযোগ ফিচার

“তত্ত্বীয় পরীক্ষা শেষ হলেই স্থগিত হওয়া পরীক্ষা”

শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি বলেছেন, চলমান এসএসসি ও সমমানের তত্ত্বীয় পরীক্ষা শেষ হলেই ঘূর্ণিঝড় মোখা’র কারণে স্থগিত হওয়া পরীক্ষা নেয়া হবে। আজ সোমবার রাজধানীর সরকারি টিচার ট্রেনিং কলেজে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ ২০২৩-এর জাতীয় পর্যায়ের প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। অনুষ্ঠানে কেরানি নয়, দক্ষ ও স্মার্ট নাগরিক তৈরি করতে নতুন শিক্ষাক্রম […]

দেশ সংযোগ ফিচার

বাংলাদেশে নির্বাচনের বিষয়ে মন্তব্য করবে না যুক্তরাষ্ট্র

মার্কিন পররাষ্ট্র দফতরের উপ-সহকারি পররাষ্ট্রমন্ত্রী আফরিন আখতার বলেছেন, নির্বাচন অংশগ্রহনমূলক হবে কি না সে বিষয়ে আমরা কোন মন্তব্য করছি না। আমরা (বাংলাদেশে) নির্বাচনের পরিবেশের ওপরই গুরুত্ব দিচ্ছি। তিনি বলেন, নির্বাচনে তারা অংশ নেবে কি নেবে না রাজনৈতিক দলগুলো নিজেরাই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে এবং নির্বাচন অংশগ্রহনমূলক হতে হবে কিনা আমরা এ ব্যাপারে কোন মন্তব্য করছি না। […]

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ সংযোগ ফিচার

দেশের উন্নয়ন যাতে বাধাগ্রস্ত না হয় : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আপনাদের (বিসিএস কর্মকর্তাদের) আন্তরিকভাবে কাজ করতে হবে। কারণ, গত ১৪ বছর ধরে আমরা দেশের যে উন্নয়ন করেছি, তা কোনোভাবেই বাধাগ্রস্ত করা যাবে না। আজ রোববার সকালে রাজধানীর শাহবাগে বিসিএস প্রশাসন একাডেমিতে বিসিএস প্রশাসন ক্যাডারের ১২৭তম, ১২৮তম ও ১২৯তম আইন ও প্রশাসন প্রশিক্ষণ কোর্সের সার্টিফিকেট প্রদান ও সমাপনী অনুষ্ঠানে বক্তৃতা করেন। প্রধানমন্ত্রী […]

দেশ সংযোগ ফিচার

ঘূর্ণিঝড় মোখা’য় ২ হাজার ঘরবাড়ি সম্পূর্ণভাবে বিধ্বস্ত; হতাহতের ঘটনা ঘটেনি: প্রতিমন্ত্রী

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান বলেছেন, ঘূর্ণিঝড় মোখার কারণে মোট দুই হাজার ঘরবাড়ি সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়েছে। এরমধ্যে সেন্ট মার্টিনে ১২০০ ঘড় বাড়ির ক্ষয়ক্ষতি হয়েছে। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি। আজ সোমবার দুপুরে সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। এনামুর রহমান বলেন, বাড়িঘরের সংখ্যা ছাড়া ক্ষয়ক্ষতির আর কোনো তথ্য […]

দেশ সংযোগ ফিচার

“বৈশ্বিক ও আঞ্চলিক সহযোগিতায় জলবায়ু ঝুঁকি রোধে কাজ করে যাবে বাংলাদেশ”

বাংলাদেশ আন্তর্জাতিক ও আঞ্চলিক সহযোগিতায় উদ্ভাবনী সবুজ প্রযুক্তি ও নবায়নযোগ্য শক্তি ব্যবহার করে জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্যর ক্ষতি, সামুদ্রিক দূষণসহ পরিবেশগত নানা চ্যালেঞ্জ মোকাবিলায় কাজ করে যাবে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। সুইডেনের স্টকহোমে ইইউ ইন্দো-প্যাসিফিক মিনিস্টেরিয়াল ফোরামে স্থানীয় সময় শনিবার বিকেলে অনুষ্ঠিত ‘সবুজ উদ্যোগ ও বৈশ্বিক চ্যালেঞ্জ’ […]

ফিচার বিনোদন

ঢাকাই চলচ্চিত্রের নন্দিত নায়ক ফারুক আর নেই

ঢাকাই চলচ্চিত্রের নন্দিত নায়ক, বীর মুক্তিযোদ্ধা ঢাকা-১৭ (গুলশান-বনানী) আসনের সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুক আর নেই। তার বয়স হয়েছিল ৭৪ বছর। আজ সোমবার স্থানীয় সময় সকাল ১০টায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তার মৃত্যুতে […]

আগামীকাল শুরু সংসদের ২০তম অধিবেশন দেশ সংযোগ ফিচার

৩১ মে থেকে শুরু একাদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন

আগামী ৩১ মে থেকে একাদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু হবে । ওই দিন বিকেল ৫টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন বসবে। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এই অধিবেশন আহ্বান করেছেন। সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আগামী ১ জুন অর্থমন্ত্রী আ হ […]

অর্থ-বাণিজ্য ফিচার

ঢাকা ও কায়রোর মধ্যে সরাসরি ফ্লাইট চালু করলো ইজিপ্ট এয়ার

ঢাকা কায়রো রুটে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো মিশরের জাতীয় পতাকাবাহী এয়ারলাইন্স ইজিপ্ট এয়ার। রবিবার সন্ধ্যায় বিমানবন্দরে কেক কেটে এর অনুষ্ঠানিক উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী। এ সময় প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ-মিশর দিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে সত্যিকার অর্থেই এটি ঐতিহাসিক মুহূর্ত। দুই দেশের মধ্যে সরাসরি আকাশ যোগাযোগ স্থাপনের ফলে উভয় দেশের পর্যটন, ব্যবসা-বাণিজ্য, […]

দেশ সংযোগ

সন্ধ্যা নাগাদ দুর্বল হতে পারে ঘূর্ণিঝড় ‘মোখা’

অতি প্রবল ঘূর্ণিঝড় মোখা উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর ও সামান্য দুর্বল হয়েছে। আজ রোববার বিকেল ৩টায় ঘূর্ণিঝড়টির কেন্দ্র সিটুয়ের কাছ দিয়ে কক্সবাজার-উত্তর মিয়ানমার উপকূল অতিক্রম করে মিয়ানমারের স্থলভাগের ওপর অবস্থান করছে। সম্পূর্ণ ঘূর্ণিঝড়টি আজ সন্ধ্যা নাগাদ উপকূল অতিক্রম সম্পন্ন ও ক্রমান্বয়ে দুর্বল হতে পারে। তবে দুর্বল হলেও ঘূর্ণিঝড়টির প্রভাবে সেন্টমার্টিন ও টেকনাফে প্রচণ্ড গতিবেগে বাতাস বইছে। […]