দেশ সংযোগ ফিচার

রোববার দুপুরে আঘাত হানবে ‘মোখা’

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ আজিজুর রহমান বলেছেন, এখন পর্যন্ত যে গতিতে ঘূর্ণিঝড় মোখা এগোচ্ছে, তাতে রোববার দুপুর নাগাদ বাংলাদেশের দক্ষিণ-পূর্ব উপকূল ও মিয়ানমারের উত্তর-উপকূল দিয়ে এটি অতিক্রম করতে পারে। উপকূলে আঘাত হানার ৪-৬ ঘণ্টার মধ্যে মোখা শক্তি হারাবে। আজ শুক্রবার বিকেলে ঘূর্ণিঝড় মোখা নিয়ে বিশেষ ব্রিফিংয়ে আবহাওয়া অধিদপ্তরের এ পরিচালক এসব তথ্য জানান। তিনি […]

দেশ সংযোগ ফিচার

সুদান থেকে আরও ২৩৯ বাংলাদেশি দেশে ফিরেছেন

আজ সকালে যুদ্ধকবলিত সুদান থেকে সৌদি আরবের জেদ্দা হয়ে আরও ২৩৯ জন প্রবাসী বাংলাদেশি দেশে ফিরেছেন। আজ শুক্রবার সকাল ৯ টার দিকে তাদের বহনকৃত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে অবতরণ করে। এসময় তাদেরকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. আহমেদ মুনিরুছ […]

দেশ সংযোগ ফিচার

“বাংলাদেশ এসডিজি-৩ বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ”

কোভিড মহামারী, ইউক্রেন যুদ্ধ এবং বৈশ্বিক সংকটের কারণে সৃষ্ট চ্যালেঞ্জ সত্ত্বেও জাতিসংঘের এসডিজি-৩ সহ টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী ও চ্যাথাম হাউস কমিশনের কো-চেয়ার হেলেন ক্লার্ক তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাকালে প্রধানমন্ত্রী একথা বলেন। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম […]

দেশ সংযোগ ফিচার

যুদ্ধকবলিত সুদান থেকে দেশে ফিরেছেন ৫১ বাংলাদেশি

যুদ্ধকবলিত সুদান থেকে আজ দেশে ফিরেছেন আরও ৫১ জন বাংলাদেশী নাগরিক। আজ বৃহস্পতিবার সকাল ১০টা ২৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে তারা সৌদি আরবের জেদ্দা হয়ে দেশে ফিরেছেন। এর আগে গতকাল বুধবার পোর্ট সুদান থেকে সুদানের বদর এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটে জেদ্দায় পৌঁছান ১৭৬ বাংলাদেশি। তাদের মধ্যে আজ ৫১ জন বাংলাদেশী দেশে ফিরে এসেছেন। […]

দেশ সংযোগ ফিচার

ঢাকায় পৌঁছেছেন মরিশাসের প্রেসিডেন্ট পৃথ্বীরাজ সিং রূপন

‘ষষ্ঠ ভারত মহাসাগর সম্মেলন ২০২৩’ যোগদানের পাশাপাশি দ্বিপাক্ষিক কর্মসূচিতে অংশ নিতে ৪ দিনের সরকারি সফরে আজ ঢাকায় পৌঁছেছেন মরিশাসের প্রেসিডেন্ট পৃথ্বীরাজ সিং রূপন। এসময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। সফরকালে তিনি বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গেও সাক্ষাৎ করবেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি […]

অর্থ-বাণিজ্য ফিচার

“ব্যবসায়ীদের বেশি চাপ দিলে বাজার থেকে চিনি উধাও হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে”

টিপু মুনশি বলেছেন, আন্তর্জাতিক বাজারে দাম বাড়তে থাকায়, চিনির দাম কম রাখতে ব্যবসায়ীদের বেশি চাপ দিলে বাজার থেকে চিনি উধাও হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। সেটা আরো বেশি সমস্যা সৃষ্টি করবে। আজ বৃহস্পতিবার সচিবালয়ে নিজ দফতরে সাংবাদকিদের সঙ্গে আলাপকালে একথা বলেন তিনি। বাণিজ্যমন্ত্রী বলেন, চিনির দাম যা বাড়ানো হয়েছে, বাজারে তার চেয়েও বেশিতে বিক্রি হচ্ছে। ব্যবসায়ীরা […]

দেশ সংযোগ ফিচার

রোববার বিকেলে স্থলভাগে আঘাত হানবে ঘূর্ণিঝড় ‘মোখা’

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি আগামীকাল বৃহস্পতিবার ভোরে ঘূর্ণিঝড়ে রূপ নিয়ে রোববার বিকেল নাগাদ স্থলভাগে আঘাত হানতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। বুধবার আবহাওয়া অফিস জানিয়েছে, বৃহস্পতিবার ভোরে মোখা গভীর নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ে রূপ নেবে। আগামী রোববার বিকেল নাগাদ স্থলভাগে আঘাত হানতে পারে। ঘূর্ণিঝড়টি এখনো কক্সবাজার থেকে প্রায় ১৩৪০ কিলোমিটার দূরে আছে। এর আগে দুপুরে […]

দেশ সংযোগ

সাতক্ষীরায় ট্রাক ও এ্যাম্বুলেন্সের সংঘর্ষে নিহত ৪

সাতক্ষীরার পাটকেলঘাটা থানার মির্জাপুর এলাকায় তেলবাহী ট্রাক ও এ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে নবজাতক মেয়ে, মা ও বড় জামাইসহ চারজন নিহত হয়েছে। আহত হয়েছে আরো তিজন। বুধবার বিকেল ৩টার দিকে পাটকেলঘাটা থানাধীন খুলনা-সাতক্ষীরা মহাসড়কের মির্জাপুর শ্মশানঘাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলো, সাতক্ষীরা আশাশুনি উপজেলার খলিষানী গ্রামের আলাউল গাইনের স্ত্রী তানজিলা খাতুন (৪০), তানজিলা খাতুনের সদ্য ভুমিষ্ট […]

দেশ সংযোগ ফিচার

গাজায় ইসরায়েলি বিমান হামলায় ২১ ফিলিস্তিনি নিহত

ফিলিস্তিন অধিকৃত গাজা ও পশ্চিম তীরে ইসরায়েলি বিমান বাহিনীর হামলায় গত দুই দিনে ২১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ ছাড়াও আহত হয়েছেন আরও ৬৪ জন। বুধবারবিষয়টি নিশ্চিত করে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়। সংস্থাটি জানায়, গতকাল মঙ্গলবার ফিলিস্তিনে সশস্ত্রগোষ্ঠী ইসলামিক জিহাদের জ্যেষ্ঠ নেতাদের লক্ষ্য করে গাজা ভূখণ্ডে হামলা চালায় ইসরায়েলের বিমান বাহিনী। ওই হামলায় গোষ্ঠীটির ৩ জ্যেষ্ঠ নেতাসহ […]

নির্বাচনে গোপন কক্ষে সিসিটিভি বসালে ভোটারদের অধিকার ক্ষুন্ন হয়: তথ্যমন্ত্রী দেশ সংযোগ ফিচার

“নির্বাচনকালে বর্তমান সরকারই দেশ পরিচালনা করবে”

নির্বাচনের সময় বর্তমান সরকারই নির্বাচনকালীন সরকার হিসেবে দায়িত্ব পালন করবে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকবেন বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। বুধবার দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে মন্ত্রী এ সব কথা বলেন। তিনি বলেন, অন্যান্য গণতান্ত্রিক দেশ ভারত, জাপান, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য […]