দেশ সংযোগ ফিচার

“মোখা মোকাবিলায় সব প্রস্তুতি নেওয়া হয়েছে”

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.মো. এনামুর রহমান বলেছেন, ঘূর্ণিঝড় ‘মোখা’মোকাবিলায় মন্ত্রণালয়ের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতিনেওয়া হয়েছে ‘মোখা’মোকাবিলায় মন্ত্রণালয়ের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতিনেওয়া হয়েছে আজ শনিবার সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ঘূর্ণিঝড় ‘মোখা’ মোকাবেলার প্রস্তুতি নিয়ে এক সভা শেষে তিনি এ কথা বলেন। এনামুর রহমান বলেন, ঘূর্ণিঝড় মোকাবিলায় কক্সবাজারের ১ […]

দেশ সংযোগ ফিচার

রাতেই আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় মোখা

ঘণ্টায় ২০ কিলোমিটার বেগে উপকূলের দিকে অগ্রসর হচ্ছে ঘূর্ণিঝড় মোখা। সময়ের সাথে সাথে এই গতিবেগ আরও বাড়বে। ধারণা করা হচ্ছে, রাত ৩টা থেকে ভোর ৬টার মধ্যে মোখার অগ্রবর্তী অংশ সেন্টমার্টিন দ্বীপে আঘাত হানা শুরু করতে পারে। শনিবার রাত ১০টার দিকে জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ তার ফেসবুক পোস্টে এসব তথ্য জানিয়েছেন। পাশাপাশি তিনি নিশ্চিত করেছেন, […]

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ সংযোগ ফিচার

বাংলাদেশের উন্নয়নের যাত্রা কেউ ঠেকাতে পারবে না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে এবং আপনাদের (প্রকৌশলী) কাছে এটাই আমার একমাত্র চাওয়া। ইনশাআল্লাহ, বাংলাদেশের উন্নয়নের যাত্রা কেউ ঠেকাতে পারবে না। আজ শনিবার আইইবি প্রাঙ্গণে ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি)-এর ৬০তম কনভেনশনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে তিনি এ আহবান জানান। প্রধানমন্ত্রী বলেন, আপনারা (প্রকৌশলী) দেশের উন্নয়নের মূল শক্তি। আওয়ামী […]

দেশ সংযোগ ফিচার

ঘন্টায় ১৭৫ কিলোমিটার গতিবেগে উপকূলের দিকে ধেয়ে আসছে ‘মোখা’

পূর্ব-মধ্য বঙ্গোপসাগর সৃষ্ট অতি প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের কাছাকাছি সাগর খুবই বিক্ষুব্ধ রয়েছে। এটি ক্রমশ বাংলাদেশের উত্তর-উত্তরপূর্ব উপকূলের দিকে ধেয়ে আসছে। আজ শনিবার সকালে আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত অতি প্রবল ঘূর্ণিঝড় ‘মোখা’ উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। এটি আজ সকাল ৬টায় চট্টগ্রাম সমুদ্র […]

দেশ সংযোগ ফিচার

ঘূর্ণিঝড় মোখা: শাহ আমানত বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা বন্ধ

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা বন্ধ ঘোষণা করেছে। শুক্রবার দিনগত রাতে দেওয়া এক বিজ্ঞপ্তিতে ঘূর্ণিঝড় মোখার কারণে আবহাওয়া অধিদপ্তর ৮নং মহাবিপদ সংকেত ঘোষণার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়। এ বিষয়ে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার তসলিম আহমেদ বলেন, শনিবার সকাল ৬টা থেকে শাহ আমানতে ফ্লাইট অপারেশন বন্ধ […]

দেশ সংযোগ ফিচার

৫ বোর্ডের এসএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

ঘূর্ণিঝড় ‘মোখা’র কারণে রোববার কুমিল্লা, চট্টগ্রাম, বরিশাল, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের এসএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। আজ শুক্রবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় ‘মোখা’র কারণে চলমান এসএসসি ও সমমানের ১৪ মে’র পরীক্ষা স্থগিত করা হয়েছে। বোর্ডগুলো হলো- চট্টগ্রাম শিক্ষা বোর্ড, […]

দেশ সংযোগ ফিচার

ঘূর্ণিঝড় মোখা: কক্সবাজারসহ তিন সমুদ্রবন্দরে মহাবিপৎসংকেত

অতি প্রবল ঘূর্ণিঝড় মোখার পরিপ্রেক্ষিতে দেশের তিন বন্দরে ৮ নম্বর মহাবিপৎসংকেত দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বন্দর তিনটি হলো চট্টগ্রাম, কক্সবাজার ও পায়রা। এছাড়া মোংলা সমুদ্রবন্দরে আগের দেওয়া ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত বহাল আছে। আজ শুক্রবার রাত ৯টায় আবহাওয়া অধিদপ্তর বিশেষ বার্তায় এ ঘোষণা দেয়। এর আগে আজ বিকেলে দেশের চার বন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি […]

দেশ সংযোগ

ব্রিটেনে দুই তৃতীয়াংশ তরুণী কর্মক্ষেত্রে হয়রানির শিকার

ব্রিটেনে কর্মক্ষেত্রে প্রতি তিনজন তরুণীর মধ্যে দুইজন যৌন হয়রানি, ধমক বা মৌখিক অপব্যবহারের সম্মুখীন হচ্ছেন। শুক্রবার ব্রিটেনের বহুমাত্রিক শ্রমিক সংগঠন ট্রেডস ইউনিয়ন কংগ্রেস (টিইউসি) একথা জানিয়েছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, বেশিরভাগ ভুক্তভোগী ঘটনাগুলি এই ভয়ে রিপোর্ট করেন না যে তাদের বিশ্বাস করা হবে না বা এটি কাজের সম্পর্ক এবং ক্যারিয়ারের সম্ভাবনার ক্ষতি করতে পারে। শ্রমিকদের লাঞ্চনা ও […]

Uncategorized

শিগগিরই বাংলাদেশে চালু হবে পে-পাল

শিগগিরই বাংলাদেশে ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে পে-পাল চালু করা হবে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ফ্রিল্যান্সারদের প্রাণের দাবি হিসেবে প্রধানমন্ত্রী এটা চালুর উদ্যোগ নিয়েছেন বলে তিনি জানান। আজ শুক্রবার বাগেরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত স্মার্ট কর্মসংস্থান মেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, স্মার্ট বাগেরহাট গড়ার জন্য যা যা […]

ইমরান খানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা দেশ সংযোগ ফিচার

দুই সপ্তাহের জামিন পেয়েছেন ইমরান খান

দুই সপ্তাহের জামিন পেয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। আজ শুক্রবার হাইকোর্টে দুই বিচারপতির বেঞ্চে তার জামিনের শুনানি অনুষ্ঠিত হয়। এসময় পিটিআই প্রধানের দুই সপ্তাহের জামিন মঞ্জুর করেন আদালত। শুক্রবার সকালে ইসলামাবাদ হাইকোর্টের (আইএইচসি) দুই নম্বর কোর্টরুমে প্রায় এক ঘণ্টা বিলম্বের পর শুনানি শুরু হয়। তবে আদালত কক্ষে ইমরানের পক্ষে স্লোগান শুরু হতেই নামাজের বিরতি […]