জাতীয় দেশ সংযোগ

ড. ইউনূসের মামলার রায় ১ জানুয়ারি

শ্রম আদালত শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসসহ চারজনের বিরুদ্ধে দায়ের করা মামলার রায় ঘোষণার জন্য আগামী ১ জানুয়ারি দিন ঠিক করেছেন। আজ রোববার মামলায় পক্ষে ও বিপক্ষে উভয়ের যুক্ত-তর্ক (আর্গুমেন্ট) উপস্থাপন শেষ করার পর ঢাকার শ্রম আদালতের বিচারক শেখ মেরিনা সুলতানা এ আদেশ দেন। আদালতে এ দিন ড. ইউনূসের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করছেন ব্যারিস্টার আব্দুল্লাহ […]

বিশ্ব সংযোগ

যুদ্ধ পরবর্তী মানসিক বিপর্যয় কমাতে গাঁজা বৈধ করছে ইউক্রেন

রাশিয়ার সঙ্গে যুদ্ধের জেরে ইউক্রেনীয় সেনাদের দুর্ঘটনা পরবর্তী মানসিক বৈকল্য (পোস্ট-ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার) বা পিটিএসডি’ গাঁজা দেবনের মাধ্যমে দূর করতে চিকিৎসাগত কাজে মারিজুয়ানা বা গাঁজার ব্যবহার বৈধ করার পক্ষে সায় দিয়েছেন দেশটির আইনপ্রণেতারা। গাঁজা সেবন বৈধকরণের বিষয়ে গত সপ্তাহে ইউক্রেনের পার্লামেন্টে ভোটাভুটি অনুষ্ঠিত হয়েছে। এতে ৪০১ জন আইনপ্রণেতার মধ্যে প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছেন ২৮৪ জন, […]

দুর্গাপূজা জাতীয় দেশ সংযোগ ফিচার

২৬-২৮ ডিসেম্বর গণসংযোগ করবে বিএনপি

ভোট বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে ২৬, ২৭ ও ২৮ ডিসেম্বর সারাদেশে অসহযোগ আন্দোলনের পক্ষে গণসংযোগ ও আসন্ন জাতীয় নির্বাচন বর্জনের দাবিতে লিফলেট বিতরণ করবেন বিএনপির নেতাকর্মীরা। আজ রোববার দুপুরে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ ঘোষণা দেন। এর আগে ৭ জানুয়ারির নির্বাচন বর্জনসহ সরকারকে সব ক্ষেত্রে অসহযোগিতা করতে […]

জাতীয় দেশ সংযোগ ফিচার

নারায়ণগঞ্জে ট্রেনে বোমা বিস্ফোরণের চেষ্টা

নারায়ণগঞ্জে ঢাকাগামী একটি ট্রেনে বোমা বিস্ফোরণের সময় তিনজনকে হাতেনাতে আটক করা হয়েছে। রোববার (২৪ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ শহরের কেন্দ্রীয় রেলস্টেশন এলাকা থেকে তাদের আটক করে রেলওয়ে পুলিশ। আটকরা হলেন জয়নাল আবেদীন (২২), হাবিবুর রহমান ওরফে হাসান (২১) এবং মো. আরিফ (২৩)। তাদের বিরুদ্ধে নাশকতা, বিস্ফোরক ও দ্রুত বিচার আইনে মামলা প্রক্রিয়াধীন। নারায়ণগঞ্জ রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক […]

বিশ্ব সংযোগ

ইন্দোনেশিয়ায় রাসায়নিক কারখানায় বিস্ফোরণে নিহত ১২

ইন্দোনেশিয়ায় একটি নিকেল কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। আজ রোববার ভোরে দেশটির মধ্য সুলাওয়েসি প্রদেশের মোরোয়ালি শিল্প পার্কে এই দুর্ঘটনা ঘটে। শিল্প পার্কের মুখপাত্র ডেডি কুর্নিয়াওয়ান এক বিবৃতিতে জানিয়েছেন, স্থানীয় সময় ভোর সাড়ে ৫টার দিকে পিটি ইন্দোনেশিয়া সিংশান স্টেইনলেস স্টিল কারখানায় বিস্ফোরণ ঘটে। এতে হতাহতের সংখ্যা […]

জাতীয়

সবাই সহযোগিতা করলে ভোটার উপস্থিতি বাড়বে: ইসি রাশেদা সুলতানা

নির্বাচন কমিশনার (ইসি) বেগম রাশেদা সুলতানা বলেছেন, আগে ভোটারদের বাধা দিলে, ভয়ভীতি দেখালে বা হুমকি-ধামকি দিলে সেটা অপরাধের আওতায় ছিল না। এখন সেটা অপরাধের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করেছি। ভোটারদের বলবো, কেউ যদি হুমকি-ধামকি দেয় আপনারা আইনশৃঙ্খলা বাহিনীর কাছে নির্ভয়ে বলবেন, আশা করি প্রতিকার পাবেন। আজ রোববার বিকেলে নওগাঁ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দ্বাদশ জাতীয় […]

ডেঙ্গুতে আক্রান্ত অন্যান্য জাতীয় দেশ সংযোগ ফিচার

দেশে ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ১৮৮ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ৪১ জন। […]

জাতীয় দেশ সংযোগ ফিচার

“ষড়যন্ত্র হচ্ছে; কিন্তু এদেশে আর ওয়ান ইলেভেন হবে না”

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ষড়যন্ত্র হচ্ছে। কিন্তু এদেশে আর ওয়ান ইলেভেন হবে না। পিটার হাস ভারতে গেছেন। কিন্তু ভারতের অবস্থান এক জায়গায়। তারা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না। আজ রোববার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে নিয়মিত ব্রিফিং করেন তিনি। তারেক রহমানকে উদ্দেশ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, […]

জাতীয় দেশ সংযোগ ফিচার

এমবিবিএসে ভর্তি পরীক্ষা হবে ৯ ফেব্রুয়ারি; ৯ জানুয়ারি থেকে মেডিকেল ভর্তি কোচিং বন্ধ

মেডিকেল কলেজগুলোতে আগামী শিক্ষাবর্ষের এমবিবিএসে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ৯ ফেব্রুয়ারি। ভর্তি পরীক্ষার কারণে মেডিকেল ভর্তি কোচিং ৯ জানুয়ারি থেকে এক মাস বন্ধ থাকবে। আজ রোববার সচিবালয়ে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা-সংক্রান্ত সভায় এই সিদ্ধান্ত হয়। সভা শেষে মন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। ১১ জানুয়ারি থেকে […]

জাতীয় দেশ সংযোগ ফিচার

বাংলাদেশের অর্থনীতি ভারত-পাকিস্তানের চেয়ে ভালো: পরিকল্পনামন্ত্রী

বাংলাদেশের অর্থনীতি ভারত পাকিস্তানের চেয়ে ভালো আছে বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। এম এ মান্নান বলেন, দেশের অর্থনীতি ভারত পাকিস্তানের চেয়ে ভালো আছে। বিশ্ব ব্যাংকের প্রতিবেদনে উঠে এসেছে, দেশে রিজার্ভের কোনো সংকট নেই। রিজার্ভ বাড়বে কমবে এটা কোনো বিষয় না। আজ রোববার সকালে ১১টায় সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির হাছন রাজা মিলনায়তনে স্থানীয় সাংবাদিকদের […]