সুদান যুদ্ধে ৭ লক্ষেরও বেশি লোক বাস্তুচ্যুত
সুদানে গৃহযুদ্ধের কারণে ৭ লক্ষেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। জাতিসংঘ বৃহস্পতিবার বলেছে, আগের বাস্তুচ্যুত মানুষ পূর্বের একটি নিরাপদ আশ্রয়স্থল থেকে পালিয়ে যাওয়া অব্যাহত রেখেছে। জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিক বলেছেন, ‘ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশনের মতে, বড় আকারের বাস্তুচ্যুতির নতুন ঢেউয়ে আল-জাজিরা রাজ্যের ওয়াদ মাদানি থেকে ৩ লক্ষ মানুষ পালিয়ে গেছে।’ তিনি আরো বলেছেন, আরও ১৫ […]









