জাতীয় দেশ সংযোগ ফিচার

বিএনপি এখন আর রাজনৈতিক দল নয়, সন্ত্রাসী দল: পররাষ্ট্রমন্ত্রী

নির্বাচনে না এসে বিএনপি ভুল করেছে উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, তারা এখন আর রাজনৈতিক দল নয়, সন্ত্রাসী দল। তিনি বলেন, বিএনপিটা বোধহয় বড় ভুল করলো। তারা একটা বড় দল ছিল কিন্তু ধ্বংস হয়ে যাবে। এটা খারাপ দিক। তাদের নেতৃত্বে পরিপক্বতার কারণে এমনটা হয়েছে। তারা এখন আর রাজনৈতিক দল নয়, সন্ত্রাসী […]

জাতীয়

“ডিজিটাল ভূমি জরিপ বাতিলের খবর গুজব”

ডিজিটাল ভূমি জরিপ বাতিল বিষয়ক ছড়িয়ে পড়া খবরটি গুজব বলে জানিয়েছে ভূমি মন্ত্রণালয়। আজ সোমবার এক বিজ্ঞপ্তিতে ভূমি মন্ত্রণালয় জানায়, সম্প্রতি ‘৩৩৬ কোটি টাকা ব্যয়ের পর বাতিল হচ্ছে ডিজিটাল ভূমি জরিপ প্রকল্প’ কিংবা ‘ডিজিটাল ল্যান্ড সার্ভে স্ক্যাপড’ শিরোনামে একটি ভুল তথ্য অনলাইনে গুজব আকারে ছড়িয়ে পড়তে দেখা যাচ্ছে। প্রকৃত তথ্য তুলে ধরে এতে বলা হয়, […]

অর্থ-বাণিজ্য

নির্বাচনের কারণে পেছালো বাণিজ্যমেলা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের কারণে ২০২৪ সালের ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার তারিখ পেছাচ্ছে। ১৫ জানুয়ারি মেলা শুরুর সম্ভাব্য তারিখ ধরে কার্যক্রম পরিচালনা করছে মেলার আয়োজক রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)। আজ সোমবার ইপিবি’র সচিব বিবেক সরকার এ তথ্য জানিয়েছেন। তবে ১৫ জানুয়ারি থেকে মেলা শুরু করা যাবে কি না সেটিও নিশ্চিত না। নির্বাচনের পর রাজনৈতিক পরিস্থিতি এবং […]

অন্যান্য দেশ সংযোগ

ময়মনসিংহে বালুবাহী ট্রাকে ট্রেনের ধাক্কায় ৩ জন নিহত

ময়মনসিংহে বালুবাহী ট্রাকে বলাকা কমিউটার ট্রেনের ধাক্কায় ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও আহত হয়েছেন চারজন। আজ সোমবার দুপুর দেড়টার দিকে শম্ভুগঞ্জ জিকেপি কলেজের পিছনের রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে দিকে শম্ভুগঞ্জ রেলক্রসিং পার হওয়ার সময় বালুবোঝাই ট্রাকটি সেখানে আটকে যায়। এ সময় জারিয়া থেকে ছেড়ে আসা ‘বলাকা কমিউটার’ ট্রেনটির সঙ্গে রেলক্রসিংয়ে […]

জাতীয় দেশ সংযোগ

“পরিকল্পিতভাবে নাশকতা ঘটিয়ে বিএনপির ওপর দায় চাপানো হচ্ছে”

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, জনগণ বিশ্বাস করে-চলমান গণতান্ত্রিক আন্দোলনকে ভিন্নখাতে প্রবাহিত করতে এবং জনগণের দৃষ্টিকে ঝাপসা করতেই সরকারের ইন্ধনে একের পর এক পরিকল্পিতভাবে নাশকতা ঘটিয়ে বিএনপির ওপর দায় চাপাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আজ সোমবার এক বিবৃতিতে এমন অভিযোগ তোলেন তিনি। রিজভী বলেন,আওয়ামী ফ্যাসিবাদী সরকারের আমলে এ হেন নিষ্ঠুর কর্মকাণ্ড বারংবার […]

জাতীয় দেশ সংযোগ ফিচার রাজনীতি

নির্বাচন ঘিরে বড় কোনো সংঘাতের আশঙ্কা নেই: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সংঘাতের আশঙ্কা আমাদের এ অঞ্চলে সব সময়ই থাকে। তবে বড় ধরনের সংঘাত হওয়ার আশঙ্কা করছি না। এ ব্যাপারে জিরো টরালেন্সে নেত্রী। আজ সোমবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে নিয়মিত ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ হোক কিংবা স্বতন্ত্র হোক, যারা নির্বাচনী […]

জীবনযাপন ফিচার

আপনিও কি ওসিডির শিকার?

ওসিডি এমন একটি রোগ যেখানে একজন ব্যক্তি বারবার এমন দুশ্চিন্তায় আক্রান্ত হন যার উপর তার কোন নিয়ন্ত্রণ নেই। যার কারণে তিনি স্থির থাকতে পারছেন না। একই জিনিস বারবার পুনরাবৃত্তি করা এই রোগের সবচেয়ে সাধারণ লক্ষণ যেমন হাত ধোয়া, বারবার জিনিসগুলি সঠিক কি না তা পরীক্ষা করা। রোগীর এই অভ্যাস কখনো কখনো তার আশেপাশের মানুষদের কষ্ট […]

জাতীয় দেশ সংযোগ ফিচার

নির্বাচন উপলক্ষে কোনো সুনির্দিষ্ট ঝুঁকি নেই: ডিএমপি কমিশনার

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান বলেছেন, নির্বাচন উপলক্ষে কোনো সুনির্দিষ্ট ঝুঁকি নেই, নাশকতা নেই। কাউন্সিলররা জানিয়েছেন, তাদের এলাকার লোকজন ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছেন, সবাই স্বতঃস্ফূর্তভাবে ভোট দেবেন। আজ সোমবার দুপুরে কাউন্সিলরদের সঙ্গে আইন-শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা শেষ সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, […]

অন্যরকম ফিচার

ক্রিসমাসের পিছনের গল্প জেনে নিন

ক্রিসমাস হল যীশুর জন্ম উদযাপনের জন্য একটি উৎসব। যার খ্যাতি দেখা যায় পৃথিবীর প্রতিটি প্রান্তে। কেক কাটা, গির্জায় যাওয়া, একে অপরকে উপহার দেওয়ার পাশাপাশি এই দিনে আরেকটি জিনিসের বিশেষ তাৎপর্য রয়েছে এবং তা হল ক্রিসমাস ট্রি, কিন্তু আপনি কি জানেন এই দিনটি কেন পালিত হয় এবং এটি উদযাপনের পেছনের কারণ কী? এর? যদি তা না […]

বিশ্ব সংযোগ

নাইজেরিয়ায় গ্রামবাসীর মধ্যে সংঘাত; নিহত ১৬

নাইজেরিয়ায় উত্তর-মধ্যাঞ্চলীয় প্লাতিউ রাজ্যের মুশু গ্রামে পশুপালক এবং কৃষকদের মধ্যে সংঘাতে ১৬ জন নিহত হয়েছে। রোববার মধ্যরাতে ওই হামলার ঘটনা ঘটেছে। কী কারণে এই সংঘাতের সূত্রপাত তা এখনও জানা যায়নি। তবে দেশটির এক সেনা কর্মকর্তা এএফপিকে জানিয়েছেন, এই ঘটনার তদন্ত শুরু হয়েছে। ওই এলাকায় আরও সংঘাত হতে পারে এমন আশঙ্কায় পুলিশ ও নিরাপত্তা বাহিনী মোতায়েন […]