বিশ্ব সংযোগ

নাইজেরিয়ায় গ্রামবাসীর মধ্যে সংঘাত; নিহত ১৬

নাইজেরিয়ায় উত্তর-মধ্যাঞ্চলীয় প্লাতিউ রাজ্যের মুশু গ্রামে পশুপালক এবং কৃষকদের মধ্যে সংঘাতে ১৬ জন নিহত হয়েছে।

রোববার মধ্যরাতে ওই হামলার ঘটনা ঘটেছে। কী কারণে এই সংঘাতের সূত্রপাত তা এখনও জানা যায়নি। তবে দেশটির এক সেনা কর্মকর্তা এএফপিকে জানিয়েছেন, এই ঘটনার তদন্ত শুরু হয়েছে।

ওই এলাকায় আরও সংঘাত হতে পারে এমন আশঙ্কায় পুলিশ ও নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। দেশটিতে জাতিগত ও ধর্মীয় দ্বন্দ্ব খুবই সাধারণ ঘটনা হয়ে উঠেছে। প্রায়ই এ ধরনের সংঘাতে প্রাণহানির ঘটনা ঘটছে।

এর আগে দেশটির উত্তর-মধ্যাঞ্চলীয় বেনু রাজ্যে দুটি পৃথক বন্দুক হামলার ঘটনায় অন্তত ৭৪ জন নিহত হন। সেখানে কৃষক ও পশুপালকদের মধ্যে ভূমির ব্যবহার নিয়ে তীব্র প্রতিযোগিতা চলে। এই বিরোধের সঙ্গে অনেক সময় জাতিগত ও ধর্মীয় বিভাজনও জড়িয়ে পড়ে।

আরও পড়ুনঃ সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

দেশ সংযোগ বিশ্ব সংযোগ

চীনে কয়লা খনিতে বিস্ফোরণে ১১ শ্রমিক নিহত

চীনের উত্তরাঞ্চলীয় শানজি প্রদেশের একটি কয়লা খনিতে বিস্ফোরণে অন্তত ১১ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার স্থানীয় সময় রাত ৮টা ২৬
দেশ সংযোগ বিশ্ব সংযোগ

ভারতের মিজোরামে নির্মাণাধীন সেতু ধসে ১৭ জনের প্রাণহানি

ভারতের মিজোরামে রেলওয়ের একটি নির্মাণাধীন সেতু ধসে ১৭ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় সেখানে আরও অনেকে আটকা পড়েছেন বলে আশঙ্কা