জাতীয়

সবাই সহযোগিতা করলে ভোটার উপস্থিতি বাড়বে: ইসি রাশেদা সুলতানা

নির্বাচন কমিশনার (ইসি) বেগম রাশেদা সুলতানা বলেছেন, আগে ভোটারদের বাধা দিলে, ভয়ভীতি দেখালে বা হুমকি-ধামকি দিলে সেটা অপরাধের আওতায় ছিল না। এখন সেটা অপরাধের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করেছি। ভোটারদের বলবো, কেউ যদি হুমকি-ধামকি দেয় আপনারা আইনশৃঙ্খলা বাহিনীর কাছে নির্ভয়ে বলবেন, আশা করি প্রতিকার পাবেন।

আজ রোববার বিকেলে নওগাঁ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী, প্রিসাইডিং কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের কর্মী-সমর্থকদের মধ্যে ঘটে যাওয়া বিভিন্ন সংঘর্ষ ও আচরণবিধি ভঙ্গের বিষয়ে ইসি রাশেদা বলেন, ভোটের পরিবেশ সুষ্ঠু রাখতে আমরা সচেষ্ট। আমাদের কাছে অভিযোগ আসুক বা না আসুক নির্বাচনী অনুসন্ধানী কমিটি ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা বিভিন্ন সংসদীয় এলাকা ঘুরে ব্যবস্থা নিচ্ছেন। ভবিষ্যতেও ভোটের পরিবেশ ঠিক রাখতে কী কী ব্যবস্থা নেওয়া হবে সে বিষয়েও প্রস্তুতি চলছে। সেগুলো আপনারা স্তরে স্তরে দেখতে পাবেন।

তিনি আরও বলেন, আমরা প্রত্যাশা করি ভোটাররা ভোট দিতে আসবেন। ভয় বা আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। আমরা ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে আইন সংশোধন করেছি। আগে ভোটারদের বাধা দিলে, ভয়ভীতি দেখালে বা হুমকি-ধামকি দিলে সেটা অপরাধের আওতায় ছিল না। এখন সেটা অপরাধের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করেছি। ভোটারদের বলবো, কেউ যদি হুমকি-ধামকি দেয় আপনারা আইনশৃঙ্খলা বাহিনীর কাছে নির্ভয়ে বলবেন, আশা করি প্রতিকার পাবেন।

আরও পড়ুনঃ “ষড়যন্ত্র হচ্ছে; কিন্তু এদেশে আর ওয়ান ইলেভেন হবে না”

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র