জাতীয় ফিচার

বিনিয়োগ সংস্থাগুলোকে এক ছাতার নিচে আনার নির্দেশ প্রধান উপদেষ্টার

আগামী মাসের শুরুতে কোরিয়ান রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (কেইপিজে) ভূমি অধিগ্রহণ সমস্যার সমাধান এবং দেশে অধিকহারে বিদেশি বিনিয়োগ আকর্ষণে বিনিয়োগ সম্পর্কিত সংস্থাকে এক ছাতার নিচে আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। আজ মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইয়াংওয়ান কর্পোরেশনের চেয়ারম্যান কিহাক সাং এবং কয়েকজন শীর্ষস্থানীয় বিদেশি বিনিয়োগকারী প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ […]

১২ কেজির এলপিজি সিলিন্ডার এখন ১২৩৫ টাকা জাতীয় ফিচার

এলপিজির দাম বাড়লো

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) জানুয়ারি মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) সিলিন্ডারের দাম বাড়িয়েছে। নতুন ঘোষণা অনুযায়ী ১২ কেজি সিলিন্ডারের দাম বেড়েছে চার টাকা। মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে নতুন মূল্যের ঘোষণা দেওয়া হয়, যা আজ সন্ধ্যা থেকে কার্যকর হবে। এলপিজির ওপর মূল্য সংযোজন করের (মুসক) হার পরিবর্তনের ফলে এলপিজির নতুন মূল্য ঘোষণা করা হয়েছে। ঘোষণা […]

জাতীয় ফিচার

সীমান্তে এখন উত্তেজনা নেই; সব স্বাভাবিক আছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সীমান্তে এখন উত্তেজনা নেই। সব স্বাভাবিক আছে। কাঁটাতারের বেড়া নির্মাণ বন্ধ আছে। এসব বিষয়েও মিটিংয়ে আলোচনা করে সমাধান করা হবে। মঙ্গলবার দুপুরে ময়মনসিংহ সিটি করপোরেশনের শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘পুলিশের মামলার তদন্তভার, […]

জাতীয় ফিচার

“কারেন্ট জাল বন্ধে অংশীজনদের দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে”

কারেন্ট জাল ব্যবহার বন্ধে শুধুমাত্র অভিযান চালানোই নয়; সংশ্লিষ্ট অংশীজন, এমনকি জাল ব্যবসায়ী, কারখানার মালিককেও ভূমিকা রাখতে হবে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। মঙ্গলবার মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন, আইনশৃঙ্খলাবাহিনী, মৎস্য অধিদফতরের কর্মকর্তা, মৎস্য জাল উৎপাদনকারী ও মৎস্যজীবীদের সঙ্গে মতবিনিময় সভা শেষে এসব কথা বলেন তিনি। তিনি […]

জাতীয় ফিচার

চলতি বছরের মাঝামাঝি সময়ে নির্বাচন করা যেতে পারে: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন যত বিলম্ব হবে, ততই রাজনীতি ও অর্থনীতিতে সংকট তৈরি হবে। এ কারণে চলতি বছরের মাঝামাঝি সময়ে নির্বাচন করা যেতে পারে। নির্বাচন অনুষ্ঠানের জন্য ব্যবস্থা নিতে পারি আমরা। মঙ্গলবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সমসাময়িক ইস্যুতে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। বিএনপি মহাসচিব বলেন, নির্বাচন নিয়ে বিলম্বিত […]

জাতীয় ফিচার

“জুলাই গণঅভ্যুত্থানে বিপর্যস্ত শিশু ও তরুণদের জন্য কাউন্সিলিং সেন্টার করা দরকার”

সমাজকল্যাণ, মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, অনেক শিশু ও তরুণরা মানসিকভাবে বিপর্যস্ত। তাদের জন্য কাউন্সিলিং সেন্টার করা দরকার। তিনি বলেন, সেই সঙ্গে আহতদের পাশে দাঁড়াতে আইইউবি ও প্রতিটি মূলধারার বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি দ্রুত উদ্যোগ নেয়ার আহ্বান জানান। মঙ্গলবার ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) ‘৬ষ্ঠ ন্যাশনাল ক্রিয়েটিভ চ্যালেঞ্জ’ অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন […]

জাতীয় ফিচার

“দেশে বিপ্লবের এই পরিবর্তনে ভারত খুবই অসন্তুষ্ট”

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দেশে বিপ্লবের এই পরিবর্তনে ভারত খুবই অসন্তুষ্ট। ভারত চায় বাংলাদেশে সংঘাত হোক, সহিংসতা হোক, সাম্প্রদায়িক দাঙ্গা হোক। সেটি হলেই তারা বাংলাদেশের পরিবর্তনের মুখে চুনকালি দিতে পারবে। মঙ্গলবার বেলা ১১টায় রাজশাহী নগরীর নওদাপাড়ায় মহানগর যুবদলের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। […]

একই স্থানে যুবলীগ ও বিএনপি সমাবেশ ডাকায় নিষেধাজ্ঞা জাতীয় ফিচার

শীর্ষ সন্ত্রাসী ইমন ও পিচ্চি হেলালকে গ্রেফতারের চেষ্টা চলছে: ডিএমপি

ডিএমপির গোয়েন্দা বিভাগের অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক‌ বলেছেন, শীর্ষ সন্ত্রাসীরা নজরদারিতে আছেন। শীর্ষ সন্ত্রাসী ইমন ও পিচ্চি হেলালকে গ্রেফতারের চেষ্টা চলছে। মঙ্গলবার রাজধানীর মিন্টো রোডের ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ সব কথা বলেন তিনি। তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় ২৭ জন অপরাধীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। খিলগাঁওয়ে গোপন আস্তানা থেকে অস্ত্র ও […]

জাতীয় ফিচার

ফেব্রুয়ারিতেই শিক্ষার্থীরা সব বই পাবে

শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে শিক্ষার্থীরা সব পাঠ্যবই হাতে পাবে। সোমবার পরিকল্পনা কমিশনে শিক্ষা বিষয়ক সাংবাদিকদের সংগঠন ‘এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইরাব)’ নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে এ কথা বলেন তিনি। এ সময় ইরাব সভাপতি আকতারুজ্জামান, সাধারণ সম্পাদক সেলিম আহমেদ, সাংগঠনিক সম্পাদক মুছা মল্লিক, দপ্তর সম্পাদক রুম্মান তূর্য, […]

জাতীয় ফিচার

আগামী সাধারণ নির্বাচনকে ঐতিহাসিক করতে চায় সরকার: প্রধান উপদেষ্টা

সরকার আগামী সাধারণ নির্বাচনকে সর্বশ্রেষ্ঠ ও ঐতিহাসিক করতে চায় বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। রোববার প্রধান উপদেষ্টার তেজগাঁওয়ের কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত হাকন আরাল্ড গুলব্রান্ডসেনের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ একথা বলেন। এ সময় প্রধান উপদেষ্টা বাংলাদেশকে পণ্যের একটি আঞ্চলিক বিতরণ কেন্দ্র হিসেবে গড়ে তোলা এবং দেশের যুবশক্তিকে কাজে লাগাতে […]