জাতীয় ফিচার

শিক্ষকরা রাজনীতিতে জড়ালে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে: শিক্ষা উপদেষ্টা

শিক্ষকরা রাজনীতিতে জড়ালে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। শনিবার সকালে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ) ময়মনসিংহে দশম গ্রেডের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, শিক্ষকরা রাজনীতিতে জড়াতে পারবেন না। তারা রাজনীতিতে জড়ালে বিধি অনুযায়ী […]

জাতীয় ফিচার

“দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করেছে আওয়ামী লীগ”

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ক্রীড়াঙ্গন তার মধ্যে বড় উদাহরণ। এই অঙ্গনটিকেও দলীয়করণ করেছে তারা। ভালো ও ট্যালেন্টেড খেলোয়াড়দের সুযোগ দেয়নি আওয়ামী লীগ। শুক্রবার রাজধানীর পল্লবীর সিটি ক্লাব মাঠে জিয়া আন্তঃথানা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সমালোচনাা করে মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ […]

জাতীয় ফিচার

দেশে ৫ জনের শরীরে রিওভাইরাস শনাক্ত

দেশে প্রথমবার পাঁচজনের শরীরে রিও ভাইরাস পেয়েছে ইনস্টিটিউট অব এপিডেমিওলোজি ডিজিজ কন্ট্রোল অ্যান্ড রিসার্চ (আইইডিসিআর)। তবে কারও ক্ষেত্রে তেমন কোনো জটিলতা দেখা যায়নি। চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন সবাই। ভাইরাসটি নিয়ে উদ্বেগের কিছু নেই বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। আইইডিসিআরের পরিচালক অধ্যাপক তাহমিনা শিরীন বলেন, খেজুরের কাঁচা রস খেয়ে প্রতিবছর নিপাহ ভাইরাসে আক্রান্ত হন অনেকে। তেমন […]

জাতীয় ফিচার

সাধারণ মানুষ ঘোষণাপত্রে প্রথমেই শেখ হাসিনার ফাঁসি দেখতে চায়: সারজিস আলম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম জনগণের উদ্দেশে বলেছেন, সাধারণ মানুষ সবাই ঘোষণাপত্রে প্রথমেই শেখ হাসিনার ফাঁসি দেখতে চায়। তিনি দেশে গোপালগঞ্জের যে সিন্ডিকেট বসিয়েছেন, তার শেষ করে সমতার একটি সিস্টেম চায় মানুষ। শুক্রবার ভোলা শহরের বিভিন্ন সড়কে জুলাই অভ্যুত্থানে শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতিসহ সাত সাত দফা দাবিতে বৈষম্যবিরোধী […]

জাতীয় ফিচার

“পরিমার্জন করতে গিয়ে শতভাগ বই বিতরণ সম্ভব হয়নি”

প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, পরিমার্জন করতে গিয়ে সারাদেশে শিক্ষার্থীদের হাতে শতভাগ বই তুলে দেওয়া সম্ভব হয়নি। আজ শুক্রবার দুপুরে সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজের শতবর্ষ উদযাপন উপলক্ষে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। উপদেষ্টা বলেন, সারাদেশে প্রাথমিক পর্যায়ে প্রথম শ্রেণি থেকে তৃতীয় শ্রেণির […]

ফিচার ব্যবসা-বাণিজ্য

বিশ্ববাজারে বাড়ছে জ্বালানি তেলের দাম

বিশ্ববাজারে বেড়েছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। সপ্তাহ ব্যবধানে দাম বেড়েছে ৪ দশমিক ৯৬ শতাংশ। চ বিশ্ববাজারে দামের ঊর্ধ্বমুখী প্রবণতায় বেচাকেনা হচ্ছে অপরিশোধিত জ্বালানি তেল। শুক্রবার সকালে প্রতি ব্যারেলের দাম পড়েছে ৭৪ ডলার ২২ সেন্ট। যা একদিনের ০.৪০ শতাংশ ও একমাসের ব্যবধানে ৫.৫ শতাংশ বেশি। দাম বৃদ্ধির প্রতিযোগিতায় রয়েছে গ্যাসোলিনও। প্রতি গ্যালনের দাম ২ ডলার ৪ […]

জাতীয় ফিচার

ভারতীয় জেলেদের নির্যাতনের অভিযোগ ভিত্তিহীন

বাংলাদেশে ভারতীয় জেলেদের নির্যাতন করা হয়েছে বলে যে অভিযোগ আনা হয়েছে তা ভিত্তিহীন বলে উল্লেখ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। একই সঙ্গে কথিত নির্যাতনের মনগড়া অভিযোগে গভীর হতাশা ও উদ্বেগ প্রকাশ করা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, বাংলাদেশ এ ধরনের ভিত্তিহীন অভিযোগ দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছে। এ ধরনের অভিযোগ বাংলাদেশ ও ভারতের […]

জাতীয় ফিচার

জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র আসবে সবার ঐকমত্যের ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্রের বিষয়টি নিয়ে অনেক জলঘোলা হবে। ঘোষণাপত্র নিয়ে শিক্ষার্থীরা এরই মধ্যে প্রস্তাবনা দিয়েছে। ঘোষণাপত্র কিন্তু সরকার দেবে না। সরকার ঘোষণাপত্রের প্রক্রিয়াটি নিয়ে কাজ করছে। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক ব্রিফিংয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম এ কথা জানান। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্রের বিষয়টি […]

জাতীয় ফিচার

“হজ এজেন্সি কোটা এক হাজারই বহাল থাকবে”

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, হজ এজেন্সি কোটা এক হাজারই বহাল থাকবে। তবে কোনো হজ এজেন্সি এক হাজার হজযাত্রী পাঠাতে সক্ষম না হলে কয়েকটি এজেন্সি মিলে একটি লিড এজেন্সির মাধ্যমে ১ হাজার হজযাত্রী পাঠাতে পারবে। বৃহস্পতিবার বিকেল ৩টায় সচিবালয়ে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন ২০২৫ সনের হজ ব্যবস্থাপনার […]

জাতীয় ফিচার

“সংস্কারের কথা তারা বলে, সংস্কার তো বিএনপি আগে শুরু করেছে”

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, হাসিনা পালিয়ে যাওয়ার পরও কেউ কারও বিশ্বাস ধরে রাখতে পারছি না। ঐক্যের জায়গা ধরে রাখতে পারছি না। আগেতো বিষয়টা সেটেলড হতে হবে। সংস্কারের কথা তারা বলে, সংস্কার তো বিএনপি আগে শুরু করেছে। বৃহস্পতিবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে খালেদা জিয়ার বিরুদ্ধে করা প্রতিহিংসামূলক মিথ্যা মামলার ওপর লিখিত ‘রাজবন্দীর […]