জাতীয় ফিচার

সীমান্তে এখন উত্তেজনা নেই; সব স্বাভাবিক আছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সীমান্তে এখন উত্তেজনা নেই। সব স্বাভাবিক আছে। কাঁটাতারের বেড়া নির্মাণ বন্ধ আছে। এসব বিষয়েও মিটিংয়ে আলোচনা করে সমাধান করা হবে।

মঙ্গলবার দুপুরে ময়মনসিংহ সিটি করপোরেশনের শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘পুলিশের মামলার তদন্তভার, পুলিশের হাতেই থাকছে। অন্য কোনো সংস্থাকে দেয়ার সুযোগ নেই। বিশেষ ট্রাইব্যুনালেও পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যরা কাজ করছে।’

সার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘দেশে সারের কোনো সংকট নেই। কেউ যদি কৃত্রিম সংকট সৃষ্টি করে, অতিরিক্ত মুনাফা নেয়, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে এবং অভিযুক্ত ডিলারদের লাইসেন্স বাতিল করা হবে। এ ব্যাপারে কোনো ছাড় দেয়া হবে না।’

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র